Suvendu Adhikari: "বাচ্চা ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন!" I-PAC মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

I-PAC ED Raid: আইপ্যাক দপ্তরে ইডি হানা ও ফাইল সরানো নিয়ে সুপ্রিম কোর্টে মমতার দাবির পাল্টা তোপ শুভেন্দুর। ভিডিও ফুটেজ তুলে ধরে মিথ্যে বলার অভিযোগ বিরোধী দলনেতার। বিস্তারিত পড়ুন।

I-PAC ED Raid: আইপ্যাক দপ্তরে ইডি হানা ও ফাইল সরানো নিয়ে সুপ্রিম কোর্টে মমতার দাবির পাল্টা তোপ শুভেন্দুর। ভিডিও ফুটেজ তুলে ধরে মিথ্যে বলার অভিযোগ বিরোধী দলনেতার। বিস্তারিত পড়ুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, Suvendu Adhikari, I-PAC ED Raid, Supreme Court, West Bengal Politics, ED Investigation, TMC vs BJP, Pratik Jain, Kolkata News, Political Controversy, I-PAC Office Raid, WB Govt, Legal Battle, Viral News,মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, আইপ্যাক, ইডি তল্লাশি, সুপ্রিম কোর্ট, পশ্চিমবঙ্গ রাজনীতি, তৃণমূল কংগ্রেস, বিজেপি, প্রতীক জৈন, ফাইল চুরি বিতর্ক, কলকাতা নিউজ, রাজনৈতিক তরজা, ব্রেকিং নিউজ, ভিডিও ফুটেজ, হলফনামা

Suvendu Adhikari & Mamata Banerjee: শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জি। Photograph: (rrr)

Mamata Banerjee-Suvendu Adhikari: আইপ্যাক (I-PAC)-এর দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তিনি তদন্তে বাধা দেননি। ঠিক এই দাবিরই কড়া সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, আদালতে অসত্য তথ্য পেশ করা হচ্ছে। তাঁর কটাক্ষ, "একটা বাচ্চা ছেলেও বুঝবে আসল সত্যটা কী।"

Advertisment

মঙ্গলবার সুপ্রিম কোর্টে (supreme court) ইডির দায়ের করা মামলার শুনানি পিছিয়ে যায়। তবে শুনানির প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর তরফে আদালতে দাবি করা হয়েছে, কলকাতায় আইপ্যাক কর্তা প্রতীক জৈন এবং তাঁর সংস্থার দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময় তিনি উপস্থিত থাকলেও কোনও বাধা সৃষ্টি করেননি। হলফনামায় জানানো হয়েছে, তল্লাশি চলাকালীন তিনি ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেই দল সংক্রান্ত কিছু ফাইল সেখান থেকে সরিয়েছিলেন।

আরও পড়ুন- IPAC Case: ‘শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম’, সুপ্রিম কোর্টে জানালেন মমতা! আইপ্যাক কাণ্ডে নয়া মোড়

মুখ্যমন্ত্রীর এই দাবির তীব্র বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি মনে করিয়ে দেন, ঘটনার দিন মুখ্যমন্ত্রীর অবস্থান সম্পূর্ণ ভিন্ন ছিল। শুভেন্দু বলেন, "গত ৮ই জানুয়ারি আইপ্যাকের দপ্তরে অভিযানের দিন মুখ্যমন্ত্রী নিজেই যুদ্ধ জয়ের ভঙ্গিতে বলেছিলেন, 'আমি সব নিয়ে গেছি, নিয়ে যেতে দিইনি'। অথচ এখন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় দাবি করছেন, তিনি নাকি ইডি অফিসারের অনুমতি নিয়ে নথি নিয়েছেন।"

বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন যে, সেদিন জোরপূর্বক তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। তিনি বলেন, "কোথায় মিথ্যে বলা হচ্ছে, তা একটা বাচ্চা ছেলেও বুঝবে। সেদিনের ভিডিও ফুটেজেই প্রমাণ রয়েছে যে তিনি ফাইল, মোবাইল ও ল্যাপটপ একপ্রকার চুরি করে নিয়ে গিয়েছেন।"

আরও পড়ুন-ED Raid: ভোটের আগেই 'অ্যাকশন মুড'-এ ইডি! একযোগে ১০ জায়গায় হানা, টার্গেট কারা?

প্রসঙ্গত, আইপ্যাক দপ্তরে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং নথি বের করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই মামলার শুনানিতেই এবার মুখ্যমন্ত্রীর বয়ান বনাম বিরোধী দলনেতার পাল্টা দাবিতে সরগরম রাজনৈতিক মহল।

supreme court Mamata Banerjee Suvendu Adhikari IPAC office ED raid