/indian-express-bangla/media/media_files/2025/10/20/trump-shehbaz-sharif-india-pakistan-ceasefire-claim-2025-10-20-16-47-21.jpg)
ডোনাল্ড ট্রাম্প
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএসআইএস) জঙ্গিদের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনাসহ মোট তিনজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছিলেন এক মার্কিন দোভাষী। এই হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
আরও পড়ুন- খসড়া তালিকা প্রকাশের পরই রাজ্যে মোদী, বিরাট জনসভা থেকে তৃণমূলকে আগুনে আক্রমণের জোর প্রস্তুতি
শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। সেন্টকম জানিয়েছে, নিহত সেনাদের পরিচয় তাদের নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না। পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নীতি অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এক বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনও হামলায় মার্কিন সেনাদের প্রাণহানি ঘটল। আহত তিন সেনা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
আরও পড়ুন- বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর
হামলার পর হোয়াইট হাউস থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি স্পষ্টতই একটি আইএসআইএসের হামলা এবং এর জবাব দেওয়া হবে। তিনি নিহত তিন আমেরিকানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “সিরিয়ায় দুই সাহসী মার্কিন সেনা ও এক দোভাষীর মৃত্যুতে আমরা শোকাহত। আহত তিন সেনার জন্য আমরা প্রার্থনা করছি। আমেরিকার বিরুদ্ধে ISIS হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। , তাদের কোনভাবেই রেহাই দেওয়া হবে না।”
আরও পড়ুন- আগামী সপ্তাহে রাজ্যে শৈত্যপ্রবাহ? বাংলায় জাঁকিয়ে ঠান্ডার বিরাট সতর্কতা জারি
এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, হামলাকারী জঙ্গিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ বিশ্বের যেকোনো প্রান্তে আমেরিকানদের লক্ষ্য করে হামলা চালায়, তবে জেনে রাখুন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে শাস্তি দেবে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us