Train accident: মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত ৩

Taherpur train accident: তাহেরপুরে মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। রেল লাইনের পাশে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ জনের, আহত ১।

Taherpur train accident: তাহেরপুরে মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। রেল লাইনের পাশে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ জনের, আহত ১।

author-image
Mousumi Das Patra
New Update
Taherpur train accident, Modi rally Bengal, train hit people, Nadia district accident, railway police investigation, BJP rally tragedy, West Bengal news today,তাহেরপুর ট্রেন দুর্ঘটনা, মোদির সভা, ট্রেনের ধাক্কায় মৃত্যু, নদিয়া জেলা দুর্ঘটনা, রেল পুলিশের তদন্ত, বিজেপি সভার দুর্ঘটনা, আজকের বাংলা খবর

Local Train: প্রতীকী ছবি।

নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। শনিবার সকালে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Advertisment

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রমা প্রসাদ ঘোষ (৭২), মুক্তিপদ সূত্রধর (৬৩) এবং গোপীনাথ দাস (৪৭)। তাঁদের সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকায়। আহত এক ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- PM Modi rally Live: SIR আবহে বাংলায় প্রধানমন্ত্রী, ‘ভয় নয়, ভরসা’, মতুয়াদের আশ্বস্ত করতে তাহেরপুরে বড় ঘোষণা মোদীর?

স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে তাঁরা তাহেরপুরে পৌঁছন। সকালে প্রাতঃকর্মের জন্য রেল লাইনের ধারে যান কয়েকজন। সেই সময় আচমকাই একটি ট্রেন চলে এলে তিনজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

আরও পড়ুন- Bangladesh Protests Live Updates: কাজী নজরুলের কবরের পাশেই হাদির চিরশয্যা, শোকস্তব্ধ বাংলাদেশ

প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, সভায় যোগ দিতে আসার পর ভোরে রেল লাইনের পাশে শৌচকর্ম করতেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কৃষ্ণনগর জিআরপির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে।

এদিকে, মোদীর সভায় যোদ দিতে যাওয়ার পথে এই চরম বিপত্তির পরেও সভা চালু রাখা নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আরও পড়ুন-Assam train accident: ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা! রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৭ হাতির

প্রধানমন্ত্রীর সভা শুরুর আগেই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে। বিজেপির রাজনৈতিক মহলেও এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। বিজেপি নেতাদের মতে, এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

Bengali News Today Breaking news Taherpur train accident Modi rally Bengal train hit people Nadia district accident