/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নদিয়ার কালীগঞ্জে বোমা হামলায় নিহত ছোট্ট তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। সম্প্রতি বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাবিনা। হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং মেয়ের বিচারের জন্য আইনি লড়াই অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের কিছু কথা জানাতে চান।
সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটু সময় দেন। আমার সঙ্গে পার্সোনালি কথা বলুন। মেয়েকে হারিয়ে আমি যে কি কষ্টে আছি, হয়তো উনি বুঝতে পারছেন না। তাই আমাকে বিচার দিতে চাইছেন না। আমি এসপির কাছে পিপি বদলের কথাও জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি।" তিনি সরকারি আইনজীবী বদলের দাবি জানিয়েছেন, যাতে মেয়ের মৃত্যুর বিচারের লড়াই সঠিকভাবে এগোতে পারে।
উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের পর এলাকার তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন তামান্না খাতুন ও কয়েকজনের বাড়িকে লক্ষ্য করে বেপরোয়া বোমা হামলার অভিযোগ উঠেছিল। নিহত তামান্নার পরিবার সিপিএম সমর্থক হওয়ায় বেছে বেছে তাদের বাড়ি টার্গেট করা হয়েছিল বলে পরিবার অভিযোগ করেছে। ওই হামলায় নয় বছরের তামান্নার মর্মান্তিক মৃত্যু হয়।
আরও পড়ুন-BLO death: ডাক্তার বলেছিলেন বিশ্রাম, তাও টানা কাজ, SIR-এর চাপেই BLO-র মর্মান্তিক মৃত্যুর অভিযোগ
তদন্তে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সব অভিযুক্ত গ্রেপ্তার হয়নি বলে পরিবার জানিয়েছে। এছাড়া পরিবারের দাবি, তাদের ওপর মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?
এই মানসিক চাপ ও দুঃখ সহ্য করতে না পেরে সাবিনা ইয়াসমিন আত্মহত্যার চেষ্টা করেছিলেন। চিকিৎসার পর আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তামান্না খাতুনের পরিবার মেয়ের মৃত্যুর সুষ্ঠু বিচার ও সমস্ত অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে দৃঢ় অবস্থান নিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us