/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-11-04-39.jpg)
১০ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা, তদন্ত কমিশন গঠন, পদপিষ্টের ঘটনায় রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক
Vijay Rally Stampede: করুরে অভিনেতা বিজয়ের সমাবেশে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। আহত হয়েছে ৮০ জনেরও বেশি। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় টিভিকে প্রধান ও অভিনেতা বিজয়ের নেতৃত্বে অনুষ্ঠিত একটি জনসভায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। আট শিশু এবং ১৬ জন মহিলা সহ মোট ৩৯ জন নিহত হন। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তাৎক্ষণিকভাবে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে ঘটনাটিকে 'উদ্বেগজনক' বলে বর্ণনা করেন। তিনি নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন এবং বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেন।
আরও পড়ুন- অভিনেতা বিজয়ের র্যালিতে উপচে পড়া ভিড়, পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৩৯, আহত কমপক্ষে ৫০, শোকপ্রকাশ মোদীর
কর্মকর্তাদের মতে, সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিজয় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পদপিষ্টের ঘটনা ঘটে। দুপুর থেকেই সমাবেশস্থলে প্রচুর ভিড় লক্ষ্য করা গিয়েছিল। ভিড়ের চাপে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। যার কারণে আতঙ্ক ছড়ায় এবং পদপিষ্টের মত পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি আরও সংকটজনক হওয়ায় বিজয় তার বক্তব্য থামিয়ে দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপাল আরএন রবি ও মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে কথা বলেন এবং সম্ভাব্য সব ধরণের সাহায্যের আশ্বাস দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তামিলনাড়ু সরকারের কাছ থেকে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ (টুইটার) শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণও ঘটনাটিকে গভীর শোকের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
বিভিন্ন রাজনৈতিক নেতারাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ঘটনায় শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকারও নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও ঘটনায় শোক প্রকাশ করেছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা কমল হাসান এবং সুপারস্টার রজনীকান্তও গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন- এত মৃত্যু....বাকরুদ্ধ অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি, প্রথম বিবৃতিতে গলা ধরে এল...
ক্ষমতাসীন ডিএমকে এই ঘটনার জন্য বিজয়কেই দায়ী করেছে। দলের মুখপাত্র সারাভানন আন্নাদুরাই বলেন, "এটি একটি হৃদয়বিদারক ঘটনা। এ জন্য সমাবেশের আয়োজকরা দায়ী।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us