/indian-express-bangla/media/media_files/2025/12/01/tarapith-pilgrims-assaulted-20-rupee-ring-incident-2025-12-01-10-57-07.jpg)
তারাপীঠে পুণ্যার্থীদের উপর বেধড়ক মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল।
তারাপীঠে পুণ্যার্থীদের উপর বেধড়ক মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল। মাত্র ২০ টাকার একটি আংটি চুরির অপবাদ তুলে একদল দোকানদার আট পুণ্যার্থীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। এমনকি মহিলা পুণ্যার্থীরাও রেহাই পাননি বলে অভিযোগ।
আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি
মাত্র ২০ টাকার আংটি চুরি তাতেই ধুন্ধুমার তারাপীঠ। পর্যটকদের বেধড়ক মারধরের অভিযোগ বেশ কয়েকজন দোকানদারের বিরুদ্ধে। অভিযোগ লোহার পাইপ ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এক নাবালক পুণ্যার্থীর মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার দৃশ্যও মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের কাটিহার জেলার রসনা এলাকা থেকে কৃষ্ণা কুমার নামের এক ব্যক্তি সপরিবারে তারাপীঠে পুজো দিতে এসেছিলেন। পুজো শেষে ফেরার পথে তিনি ছেলের জন্য ২০ টাকার একটি আংটি কিনতে স্থানীয় এক দোকানে যান। অভিযোগ, তখনই দোকানদার তাঁদের বিরুদ্ধে আংটি চুরির অপবাদ তোলেন। সেই নিয়ে শুরু হয় তর্কাতর্কি।
অভিযোগ, বাকবিতণ্ডা বাড়তেই দোকানদার ও তাঁর সঙ্গীরা আচমকাই কৃষ্ণা কুমার ও তাঁর পরিবারের উপর হামলা চালান। লাঠি ও লোহার পাইপ দিয়ে নির্বিচারে মারধর করা হয়। মহিলা পুণ্যার্থীও মারধরের শিকার হন। ঘটনায় এক নাবালকের মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ে।
আক্রান্ত পুণ্যার্থীরা তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত দোকানদারেরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে দাবি স্থানীয়দের।
এই ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তারাপীঠ এলাকায়। পুলিশের তরফে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন-দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গেল সব, ১১ মৃত্যুতে হাহাকার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us