Tarique Rahman: খালেদা পুত্রের ভাষণে ১৯৭১-এর প্রসঙ্গ, ইউনূস উৎখাত কি স্রেফ সময়ের অপেক্ষা?

Tarique Rahman: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ।

Tarique Rahman: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Tarique Rahman, BNP, Bangladesh politics, inclusive Bangladesh, peace appeal, minorities in Bangladesh, Hindus in Bangladesh, BNP rally Dhaka, Tarique Rahman return, Khaleda Zia son, Bangladesh interim government, Bangladesh unrest, BNP leadership speech

খালেদা পুত্রের ভাষণে ১৯৭১-এর প্রসঙ্গ, ইউনূস উৎখাত কি স্রেফ সময়ের অপেক্ষা?

Tarique Rahman return Bangladesh : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের। ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো দলীয় সমর্থকদের উদ্দেশে প্রকাশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেন।

Advertisment

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে দেশে ফেরেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে স্বাগত জানান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

ভাষণে তারেক রহমান বলেন, “এখন আমাদের সকলের একত্রিত হয়ে এই দেশ গড়ে তোলার সময়। পাহাড় ও সমতলের মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার বাংলাদেশ।” তিনি জোর দিয়ে বলেন, এমন একটি রাষ্ট্র গড়তে চান যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে ঘর থেকে বেরিয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর একাধিক সহিংস ঘটনার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এই প্রেক্ষাপটেই শান্তি ও স্থিতিশীলতার বার্তা দেন তারেক রহমান।

বক্তৃতায় মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং-এর বিখ্যাত উক্তি “আমার একটি স্বপ্ন আছে” উল্লেখ করে তারেক রহমান বলেন, তাঁরও একটি স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে এমন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে।

২০০৮ সাল থেকে লন্ডনে বসবাসকারী তারেক রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার পর ২০১৮ সাল থেকে কার্যত বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় ফেরানোর ক্ষেত্রে তিনি অন্যতম প্রধান মুখ। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় প্রায় চার হাজার সেনা, বিজিবি, পুলিশ ও সাদা পোশাকের নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

ভাষণের শেষে তারেক রহমান বলেন, “১৯৭১ সালে যেমন সব শ্রেণির মানুষ দেশের স্বাধীনতার জন্য এক হয়েছিল, তেমনি আজও ঐক্যের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে।” তিনি দেশের মানুষকে শান্তি, সংযম ও গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা

আরও পড়ুন- West Bengal weather: মারকাটারি শীতে জমে 'বরফ' বাংলা! পারদ নামবে আরও, নতুন বছরের আগে রেকর্ড ঠান্ডার সতর্কতা 

আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস 

আরও পড়ুন-Jimbagaon: মিরিকের অজানা স্বর্গ জিম্বাগাঁও! ক্যালেন্ডারে টাঙানো ছবির মতো সুন্দর এতল্লাট পাহাড়প্রেমীদের স্বপ্নের ঠিকানা 

Tarique Rahman return Bangladesh