/indian-express-bangla/media/media_files/2025/12/29/andhra-pradesh-train-accident-2025-12-29-09-41-11.jpg)
টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন!
Fire In Tata-Ernakulam Express Train: অন্ধ্রপ্রদেশে টাটা-এর্নাকুলাম এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন, দুটি বগি পুড়ে ছাই। একজন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন।
রেলের তরফে জানানো হয়েছে সোমবার রাত প্রায় ১টা ৩০ মিনিটে এলামানচিলি রেলস্টেশনের কাছে ট্রেনের প্যান্ট্রি কার সংলগ্ন বি–১ এবং এম–২ এসি কোচে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। সেই সময় বেশিরভাগ যাত্রী গভীর ঘুমে আছন্ন ছিলেন।
আরও পড়ুন-শীতের সুনামিতে কাঁপছে বাংলা, বর্ষশেষে আবহাওয়ার আরও বড় চমক? তুষারপাতের সতর্কতা!
আগুন লাগার খবর পেয়ে লোকো পাইলট দ্রুত ট্রেন থামান এবং দমকল বিভাগকে খবর দেওয়া হয়। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই দুটি কোচ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্রেনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নেমে স্টেশন চত্বরে ছুটে যান। গোটা এলাকা ধোঁয়া ও আগুনে ঢেকে যায়। আনাকাপল্লি, এলামানচিলি ও নাক্কাপাল্লে থেকে একাধিক দমকলের ইঞ্জিন এসে দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বি–১ এসি কোচে ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণেই আগুনের সূত্রপাত। দুর্ঘটনায় বিশাখাপত্তনমের বাসিন্দা ৭০ বছর বয়সি চন্দ্রশেখর সুন্দর, যিনি বি–১ কোচে যাত্রা করছিলেন,দগ্ধ হয়ে মারা যান। এছাড়াও প্রায় দু' ডজন যাত্রী সামান্য দগ্ধ হন এবং অনেকের লাগেজ আগুনে পুড়ে যায়।
আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ
দুর্ঘটনার জেরে বিশাখাপত্তনম–বিজয়ওয়াড়া রেলরুটে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প ট্রেন ও বাসের মাধ্যমে ভোর সাড়ে ৩টার পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গালপুদি অনিতা এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার কথা বলেন। পাশাপাশি দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার নির্দেশও দিয়েছেন তিনি। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন
এদিকে,সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সহকারী লোকো পাইলট শ্রীনিবাস জানান, এলামানচিলির কাছে ট্রেনের ব্রেক জ্যাম হয়ে যায়। কোচে আগুনের লেলিহান শিখা দেখা গেলে সঙ্গে সঙ্গে ট্রেন থামানো হয়।
ডিআরএম মোহিত জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের বাসে করে আনাকাপল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করে পরিষেবা পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে রেলওয়ে ও প্রশাসনিক দল যৌথভাবে এই ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us