/indian-express-bangla/media/media_files/2025/02/01/sU1vNkwydCrORxA1IpeK.jpg)
মোদীকে ভয়ঙ্কর নিশানা
Bihar Election 2025: বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এক সাংবাদিক বৈঠকে তিনি এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, “এই সরকারের ২০ বছরের শাসনে বিহারে দারিদ্র্য, বেকারত্ব এবং অভিবাসন সমস্যা সবচেয়ে বেশি বেড়েছে। কোনও শিল্প, কারখানা গড়ে ওঠে নি। কোনও মানুষের কর্মসংস্থান হয়নি। যদি ডাবল ইঞ্জিন সরকার সত্যিই উন্নয়ন চাইত, তাহলে বিহার ২০ বছরের মধ্যে এক নম্বর রাজ্যে পরিণত হতে পারত।”তেজস্বী যাদব বলেন, “অমিত শাহ বিহারকে একটি উপনিবেশিক রাজ্যে পরিণত করতে চান। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা জনগণের কাছ থেকে যথাযথ আর্শীবাদ পাব"।
তিনি প্রধানমন্ত্রী মোদীকেও আক্রমণ করে বলেন, “বিহার নিয়ে তিনি যা বলছেন, গুজরাটে কেন তা হয়নি। কোনও রোডম্যাপ নেই। প্রধানমন্ত্রী শুধু প্রতিক্রিয়া দিচ্ছেন এবং গান গাইছেন, কিন্তু কাজের কাজ কিছুই করছেন না"।
তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচন কমিশন কেন ভোটের পরিসংখ্যান গোপন করছে? কতজন পুরুষ ও মহিলা ভোট দিয়েছেন, তা কেন জানানো হচ্ছে না?”তেজস্বী যাদবের দাবি, “বিজেপি যত পাপই করুক, নির্বাচন কমিশন তা ঢেকে রাখছে।”
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং পাল্টা আক্রমণ করে বলেন, “বিরোধীরা খালি প্রতিশ্রুতি দেয়। তেজস্বী যাদবের বাবা-মা ১৫ বছর ধরে বিহারকে অন্ধকারে রেখেছিলেন। তখন রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, সন্ধ্যার পর কেউ বাইরে বেরোতে পারত না।”
তেজস্বী বলেন, “১৪ নভেম্বরের পর বিহারে পরিবর্তনের এক নতুন সূচনা হবে। বিহারকে সবচেয়ে উন্নত রাজ্যে পরিণত করতে আমরা খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, আইটি, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব ঘটাব।”
বিহার নির্বাচনের আগে রাজ্যের ভোটারদের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার (১০ নভেম্বর, ২০২৫) পাটনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিহারের মানুষ এবার ইতিহাস তৈরি করতে চলেছে। তারা কলমের শাসন আনতে চলেছে। বিহার সবচেয়ে উন্নত রাজ্য হয়ে উঠবে। ২০ বছর ধরে রাজ্য কেবল শিরোনামে ছিল, সাফল্য ছিল না। ১৪ নভেম্বরের পর থেকে বিহার সাফল্যের রাজ্য হিসেবে পরিচিত হবে।”
সংবাদ সম্মেলনে তেজস্বী যাদব বলেন, মহাজোট সরকার ক্ষমতায় এলে রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আয় ও সেচ ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। রাজ্যে একটি আধুনিক আইটি হাব এবং সুপার-স্পেশালিটি হাসপাতালও তৈরির আশ্বাস দেন তিনি। তেজস্বী বলেন, “আমরা এমন একটি বিহার তৈরি করব যেখানে মানুষকে কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না। নিজের রাজ্যেই সমস্ত সুযোগ-সুবিধা থাকবে।”
তেজস্বী অভিযোগ করেন, গত ২০ বছরের শাসনে বিহারে বেকারত্ব ও অভিবাসন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। তার বক্তব্য, “মানুষ বলছে— ২০ বছরের এনডিএ শাসন বিহারকে পিছিয়ে দিয়েছে। চাইলে তারা বিহারকে উন্নয়নের প্রথম সারিতে আনতে পারত, কিন্তু তা করেনি।” তিনি আরও বলেন, “শিক্ষা, চিকিৎসা আর উপার্জনের জন্য মানুষকে এখনও অন্য রাজ্যে যেতে হয়। কিন্তু এখন বিহারের মানুষ চায় উন্নতি। তারা নিজের রাজ্যে কাজ, পড়াশোনা আর চিকিৎসার সুযোগ চায়। এটাই এখন তাদের প্রধান দাবি, আর প্রথম দফার ভোটে তারই প্রতিফলন দেখা গেছে।”
আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন
youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে
নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের
প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড়
সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর?
৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us