/indian-express-bangla/media/media_files/2025/11/13/tejaswi-yadav-bihar-election-2025-exit-poll-claims-swearing-in-2025-11-13-09-24-05.jpg)
'১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
Bihar Result 2025: বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদল নেতা তেজস্বী যাদব এক্সিট পোলকে ভুয়ো বলে উল্লেখ করে সমীক্ষা রিপোর্টকে কার্যত উড়িয়ে দিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৮ নভেম্বর রাজ্যে মহাজোট সরকার শপথ গ্রহণ করবে এবং রাজ্যে কলমের শাসন কার্যকর হবে। তেজস্বী আশ্বাস দেন, নতুন সরকারের অধীনে বিপুল কর্মসংস্থান এবং নতুন সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন-কোথায় কবে কখন হামলার ছক ছিল? দিল্লির বিস্ফোরণের তদন্তে নেমে চোখ কপালে NIA-এর
তিনি সতর্ক করে বলেন, ভোট গণনায় কোনও কারচুপির চেষ্টা করা হলে জনগণ প্রতিশোধ নেবে এবং তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তেজস্বী বলেন, এক্সিট পোলগুলি বিজেপি এবং বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে তৈরি। তিনি উল্লেখ করেন, লোকসভা নির্বাচনের পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে একই ধরনের ভুয়া এক্সিট পোল পরিচালিত হয়েছিল, যা নির্বাচনের ফলাফলের পর ভুল প্রমাণিত হয়েছিল।
আরও পড়ুন- দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়
তিনি আরও জানান, ২০২০ সালের তুলনায় রাজ্যজুড়ে এবার ৭২ লক্ষ বেশি ভোট পড়েছে, যার অর্থ প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রায় ৩২,৫০০ জন বেশি ভোট প্রদান করেছেন। এই ভোটগুলিই রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। জনগণ যেকোনো অনিয়মের বিরোধিতা করবে।
আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?
বিপরীতে, বিজেপি নেতা অজয় অলোক তেজস্বী যাদবের শপথ গ্রহণের ঘোষণাকে ‘ভ্রান্ত ধারণা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়া বা সরকার গঠনের ভ্রান্ত ধারণায় বিশ্বাস করলে এ ধরনের বিভ্রান্তি তৈরি হয়। ১৮ তারিখে, তেজস্বীকে তার সব ভুল এবং চুরি ফেরতের শপথ নেওয়া উচিত।”
রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা তেজস্বী যাদব বলেন, ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে এবং ১৮ তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “বিজেপি ও এনডিএ এখন আতঙ্কিত। ভোটদানের সময় ভোটারদের লম্বা লাইন আমাদের পক্ষে গিয়েছে। এক্সিট পোল শুধুমাত্র নির্বাচনী কর্মকর্তাদের মানসিক চাপকে প্রতিফলিত করে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us