বয়স্ক মা–বাবার দেখভাল না করলে কাটা যাবে বেতন, নতুন আইন লাগুর পথে এই রাজ্যের সরকার

মুখ্যমন্ত্রী এ. রেভন্থ রেড্ডি জানিয়েছেন, রাজ্য সরকার শীঘ্রই এমন একটি নতুন আইন আনতে চলেছে, যার আওতায় সরকারি কর্মচারীরা যদি তাঁদের বয়স্ক বাবা–মায়ের দেখভাল না করেন, তবে তাঁদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী এ. রেভন্থ রেড্ডি জানিয়েছেন, রাজ্য সরকার শীঘ্রই এমন একটি নতুন আইন আনতে চলেছে, যার আওতায় সরকারি কর্মচারীরা যদি তাঁদের বয়স্ক বাবা–মায়ের দেখভাল না করেন, তবে তাঁদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Telangana government new law, Revanth Reddy statement, parents care salary cut law, 10 percent salary cut, senior citizens welfare Telangana, Pranam day care centre, Telangana elderly parents law, government employees parents care, Telangana disability welfare schemes, free assistive devices disabled, Telangana new health policy 2026, transgender co-option municipal corporations

বয়স্ক মা–বাবার দেখভালে অবহেলা করলে বেতন কাটা হবে।

বয়স্ক মা–বাবার দেখভালে অবহেলা করলে বেতন কাটা হবে। নতুন আইন আনছে সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভন্থ  রেড্ডি জানিয়েছেন, রাজ্য সরকার শীঘ্রই এমন একটি নতুন আইন আনতে চলেছে, যার আওতায় সরকারি কর্মচারীরা যদি তাঁদের বয়স্ক বাবা-মায়ের দেখভাল না করেন, তবে তাঁদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হবে। ওই অর্থ সরাসরি অবহেলিত বাবা–মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, এই বিষয়ে বয়স্ক বাবা-মায়ের পক্ষ থেকে ছেলেদের বিরুদ্ধে জমা পড়া অভিযোগগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisment

West Bengal News Live Updates:'এবার আদালতেই দেখা হবে', মানহানির নোটিসের জবাব না পেয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

এই নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের জন্য ‘প্রণাম’ নামের ডে কেয়ার সেন্টার গড়ে তোলার কাজও শুরু হয়েছে, যেখানে বয়স্ক মানুষরা দিনের বেলা পরিচর্যা ও সহায়তা পাবেন। এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সহায়ক সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বিশেষ যানবাহন, ব্যাটারিচালিত ট্রাইসাইকেল ও হুইলচেয়ার, ল্যাপটপ, শ্রবণযন্ত্র, মোবাইল ফোন এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম।

সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেটে একটি নতুন স্বাস্থ্যনীতি পেশ করা হবে। তাঁর কথায়, রাজ্যের প্রতিটি নাগরিককে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, আর সেই কারণেই নতুন স্বাস্থ্যনীতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিবন্ধীদের কল্যাণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, সরকার ইতিমধ্যেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সরকার নিশ্চিত করতে চায়, যাতে প্রতিবন্ধীরা সমাজে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। তিনি আরও জানান, শিক্ষা ও কর্মসংস্থানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে এবং নববিবাহিত দম্পতিদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।মুখ্যমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, সরকার তাঁদের জন্য সব ক্ষেত্রেই সুযোগ তৈরি করছে, যাতে এই প্রতিযোগিতামূলক বিশ্বে কেউ পিছিয়ে না পড়েন।

“বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের

Telengana A Revanth Reddy