/indian-express-bangla/media/media_files/2025/01/07/XcTryyyBMjXhWDB5XIJe.jpg)
Bengal Weather Update: জমাটি শীত শহর থেকে জেলায়।
রাজ্যজুড়ে ক্রমশ নামছে পারদ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সর্বত্রই দাপট বাড়াচ্ছে উত্তরের শুষ্ক হাওয়া। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষে এসেও এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত তীব্র শীতের দেখা মেলেনি। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেই শীত আর বেশিদিন দূরে নয়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ স্পষ্ট। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে তাপমাত্রা অনেক জায়গায় ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। সকাল–সন্ধ্যায় বাড়ছে ঠান্ডার তীব্রতা।
আরও পড়ুন- Hooghly News: চেয়ারম্যান বদলে হুগলির তৃণমূলে নতুন রাজনীতি! বিধায়ক–সাংসদ দ্বন্দ্ব ফের আলোচনায়
কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও শীতের অনুভূতি দ্রুত বাড়ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহখানেক দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। জেলায় জেলায় বইবে উত্তরের হাওয়া।
আরও পড়ুন-Arjun Singh: বড় মাথার প্ল্যানিং! ভোলা দুর্ঘটনাকে খুনের চক্রান্ত বলেই দাবি অর্জুন সিং-এর
কলকাতার আবহাওয়া
মহানগরে ইতিমধ্যেই ভালোভাবে অনুভূত হচ্ছে শীত। সকাল ও সন্ধ্যার দিকে নেমে আসছে যথেষ্ট ঠান্ডা, আর দিনভর বইছে উত্তুরে হাওয়া। শহরের তাপমাত্রা অনেক এলাকায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সাত দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও বড় ওঠানামা হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে চলছে প্রবল ঠান্ডার দাপট। দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই নেমে এসেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংতেও একই চিত্র, প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে পাহাড়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরেও তাপমাত্রা কমে ঠান্ডা বেড়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সাত দিন উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না।
আরও পড়ুন- SIR: BLO-তো ফর্ম নিয়ে গেল! আপনার নামটা SIR লিস্টে উঠেছে তো? জানুন এক ক্লিকে যাচাইয়ের নিয়ম
হাড়-কাঁপানো শীত কবে?
সারা রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী হলেও আপাতত তীব্র ঠান্ডার সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সামনের কয়েকদিন এই স্থিতিশীল আবহাওয়াই থাকবে। খুব শিগগিরই হাড়-কাঁপানো শীত বা শৈত্যপ্রবাহের ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। অর্থাৎ, এখনকার মতোই ধীরে ধীরে বাড়তে থাকবে শীতের আমেজ।
আরও পড়ুন-CV Ananda Bose: বাংলার ইতিহাসে নতুন নজির রাজ্যপালের! SIR পর্বে তাঁর এই তৎপরতা দারুণ চর্চায়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us