West Bengal Weather Update: বাংলায় বরফি ঠান্ডা! জমে যাওয়ার পরিস্থিতি, হতবাক আলিপুরও, আগামী ৩ দিনে বড় চমক

West Bengal Weather Forecast 8 December 2025: বাংলাজুড়ে হু হু করে নামছে পারদ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই প্রবল ঠান্ডার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রিতে, কলকাতাতেও কমছে তাপমাত্রা।

West Bengal Weather Forecast 8 December 2025: বাংলাজুড়ে হু হু করে নামছে পারদ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই প্রবল ঠান্ডার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রিতে, কলকাতাতেও কমছে তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather: দার্জিলিং ৪ ডিগ্রি! পাহাড়ে শীতের সুনামি, সমতলেও হাড়–কাঁপানো ঠান্ডা কবে থেকে?

Bengal Weather Update: জমাটি শীত শহর থেকে জেলায়।

Kolkata Weather Report: বাংলাজুড়ে জমে গেছে শীত। শহর থেকে জেলা, সর্বত্রই হু হু করে নামছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল। ফলে এ সপ্তাহেই রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য।

Advertisment

হু হু করে নামছে তাপমাত্রা

এ মুহূর্তে শীত জাঁকিয়ে বসার জন্য রাজ্যে সবরকম অনুকূল পরিবেশই রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন শীতের পথে বাধা দেওয়ার মতো কোনও সিস্টেম সক্রিয় নেই। তাই আগামী কয়েক দিনে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

আরও পড়ুন- Adhir Chowdhury: ২৬-এর ভোটে হুমায়ুনের মাস্টারপ্ল্যান, বিরাট সিক্রেট ফাঁস করলেন অধীর, বাংলায় উপর নিয়ন্ত্রণ হারালেন মমতা?

দক্ষিণবঙ্গে জমাটি ঠান্ডা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট। সর্বত্রই তাপমাত্রার পতন দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ১০–১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে ১০ ডিগ্রির কাছাকাছি।

আরও পড়ুন- "মুঘলপ্রেমী বিধায়ক", হুমায়ুনকে খোঁচা, মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি VHP-এর

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে হাওয়া আরও বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। পাশাপাশি কোথাও কোথাও সকালের দিকে ঘন কুয়াশার দাপটও দেখা যাচ্ছে।

কলকাতায় শীতের বাড়বাড়ন্ত

মহানগর কলকাতাতেও তীব্র শীতের অনুভূতি। শহরের তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল দিনে কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুন-বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনকে খোঁচা ইকবাল আনসারির

উত্তরবঙ্গে শীতের সুনামি

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের তাণ্ডব। পাহাড়জুড়ে বইছে প্রচণ্ড হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। এ সময় চলছে পর্যটনের ভরা মরশুম। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকের ভিড়। শীতের মজা উপভোগ করতে ব্যস্ত পাহাড়প্রেমীরা।শীতের এমন দাপটে জবুথবু গোটা বাংলা, আগামী কিছু দিনেও তেমনই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা।

Extreme Cold Weather Bengal Weather weather winter Kolkata Weather coldest morning in Kolkata weather Update. Bengal Weather weather update