/indian-express-bangla/media/media_files/2025/07/20/21-july-weather-kolkata-2025-07-20-14-08-57.jpg)
Kolkata Weather Forecast: তাপমাত্রা বাড়ছে শহর কলকাতাতেও।
Kolkata Weather Today: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকে দাপট বাড়াচ্ছে কুয়াশা, ফলে বহু জায়গায় দৃশ্যমানতা কমে যাচ্ছে।
নভেম্বরের মাঝামাঝি হঠাৎ তাপমাত্রা পতনের জেরে রাজ্যজুড়ে শীতের অনুভূতি বেড়েছিল। উত্তরবঙ্গে তখনই বেশি ঠান্ডা পড়ছিল, দক্ষিণবঙ্গেও পড়েছিল পারদ। তবে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরে এবং সন্ধ্যার পর শীতের অনুভূতি থাকবে।
আরও পড়ুন-Sheikh Hasina Death Penalty: মৃত্যুদন্ড কার্যকর হতেই হাসিনাকে ফেরতের দাবি, ইউনূসকে কী জবাব দিল ভারত?
এদিকে সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। বহু অঞ্চলে ভোরবেলায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বিপাকে পড়ছেন সকালের পথচারীরা।
আরও পড়ুন-Bengal SIR: SIR এর মাঝে উত্তাল বীরভূম, ক্ষোভে ফুঁসলেন BLO-রা, সরকারের কাছে রাখলেন এই বড় দাবি
কবে কমবে তাপমাত্রা?
আবহাওয়া দপ্তরের অনুমান, সপ্তাহের শেষের দিকে আবারও বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। নতুন করে তাপমাত্রা পতন শুরু হতে পারে বিভিন্ন জেলায়। বাড়তে পারে শীতের প্রকোপ, ফের নেমে আসতে পারে ঠান্ডার অনুভূতি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us