Abhishek Banerjee: খেলা শুরু! ভোটের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠক অভিষেক, দিলেন বড় নির্দেশ

Abhishek Banerjee: শনিবার দলের প্রায় একলক্ষ নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তৃণমূল সেনাপতি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বুথ ভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: শনিবার দলের প্রায় একলক্ষ নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তৃণমূল সেনাপতি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বুথ ভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhisek Bandyopadhyay virtual meeting,  TMC state leaders meeting  ,SIR discussion TMC  ,West Bengal TMC news  ,TMC election strategy,  Mamata government development,  TMC party instructions  ,West Bengal political update  ,TMC leader guidance  ,Virtual party meeting,অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক  ,তৃণমূল ভার্চুয়াল সভা  ,রাজ্য তৃণমূল নেতাকর্মী  ,এসআইআর বৈঠক,  মমতা সরকারের উন্নয়ন  ,বিধানসভা নির্বাচনের প্রস্তুতি  ,তৃণমূল প্রচার কৌশল, রাজ্যের রাজনৈতিক বৈঠক,  তৃণমূল নেতা নির্দেশনা,  ভার্চুয়াল নেতা বৈঠক

Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: এসআইআর ইস্যুতে ফের দলের আগামী দিনের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । শনিবার দলের প্রায় একলক্ষ নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তৃণমূল সেনাপতি।  এই গুরুত্বপূর্ণ বৈঠকে বুথ ভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানান, আগামী তিন মাসই দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এই পর্বে সবাইকে সর্বশক্তি দিয়ে ময়দানে নামতে হবে। এসআইআর প্রক্রিয়ার বাকি ধাপ শেষ হতে আর মাত্র ২২ দিন সময় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Advertisment

‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-তে কত নাম বাদ? সুপ্রিম নির্দেশের পর আজই তালিকা প্রকাশ কমিশনের?

বৈঠকে অভিষেক বলেন, যারা দলের দায়িত্ব পালন করবেন না, তাঁদের পাশে দল থাকবে না। কিছু সাংসদ ও বিধায়ক প্রত্যাশিত ভূমিকা নিচ্ছেন না বলে অসন্তোষ প্রকাশ করে তিনি সতর্কবার্তা দেন যে, এ বিষয়ে আর কোনও আপস করা হবে না। একই সঙ্গে জেলা ধরে ধরে ওয়্যাররুমের কাজ তদারকির দায়িত্ব সাংসদ ও বিধায়কদের উপর ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়।

এসআইআর সংক্রান্ত গোটা প্রক্রিয়া এবং শুনানির উপর কড়া নজরদারি রাখার নির্দেশও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি স্তরে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট করে জানান। বৈঠকে সংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে এসআইআর-এর পরবর্তী ধাপ সফলভাবে মোকাবিলার উপর বিশেষ জোর দেওয়া হয়।

এদিকে দিল্লিতে নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এ পোস্ট করে তিনি অভিযোগ করেন, বিজেপি-শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ, অথচ বারবার পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে।

অভিষেক লেখেন, “দিল্লি এখনও ভারতের ‘ধর্ষণের রাজধানী’ হিসেবে তার লজ্জাজনক তকমা ধরে রেখেছে। নির্ভয়ার ঘটনার ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনে, ট্রাফিক সিগন্যালে গোলাপ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক নিরীহ ১১ বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে এবং জঙ্গলে অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে।” তিনি এই ঘটনাকে দেশের শাসনব্যবস্থার ব্যর্থতার প্রতীক বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের প্রসঙ্গ টেনে অভিষেক আরও বলেন, “মোদি ও শাহ বাংলায় এসে ‘পরিবর্তন’-এর কথা বলেন। সেই পরিবর্তন কি আগে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে শুরু হওয়া উচিত নয়? যে সরকার মহিলাদের নিরাপত্তা, বিশুদ্ধ বাতাস ও জল নিশ্চিত করতে পারে না বা প্রাণঘাতী বিস্ফোরণ ঠেকাতে ব্যর্থ, তাদের বাংলায় এসে ভোট চাওয়ার কোনও নৈতিক অধিকার নেই।”

রাজ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ফের নতুন বিতর্ক, রাজীব কুমারের নাম সুপারিশেই 'তোলপাড়'!

একই সঙ্গে বিজেপি নেতাদের, সাংবিধানিক সংস্থা এবং জাতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিষেক বলেন, “এবার কি বিজেপি নেতাদের প্রতিবাদে সামিল হতে দেখা যাবে? দিল্লিতে কি কোনও ফ্যাক্ট-ফাইন্ডিং টিম পাঠানো হবে? জাতীয় মহিলা কমিশন কি স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করবে? ‘গোদি মিডিয়া’ কি এই ঘটনা নিয়ে লাগাতার সম্প্রচার করবে?”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১০ জানুয়ারি দিল্লির প্রসাদ নগর এলাকায় ট্রাফিক সিগন্যালে গোলাপ বিক্রি করার সময় ওই নাবালিকাকে অপহরণ করা হয়। অভিযুক্ত দুরগেশ (২৫), উত্তরপ্রদেশের বাসিন্দা, যাত্রী নামিয়ে লাল ই-রিকশা থামিয়ে শিশুটিকে চা খাওয়ানোর প্রলোভন দেখায়। এরপর তাকে একটি নির্জন জঙ্গলঘেরা এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

অবসরের ৫ দিন আগে নাটকীয় মোড়! রাজ্যের পরবর্তী ডিজির তালিকায় ফের রাজীব কুমার?

পুলিশ জানায়, প্রায় ৩০০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের ই-রিকশা চিহ্নিত করা হয়। পরে রাজেন্দ্র প্লেস পেট্রোল পাম্পের কাছে নজরদারির সময় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। জেরায় সে অপরাধের কথা স্বীকার করেছে এবং রক্তমাখা জামাকাপড়সহ প্রমাণ উদ্ধার হয়েছে। শিশুটি বর্তমানে চিকিৎসা ও কাউন্সেলিংয়ের মধ্যে রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

abhishek banerjee