West Bengal SIR: মৃত্যুর দায় এড়াচ্ছে কমিশন, SIR-এর মাঝে 'বোমা ফাটালেন' মহুয়া মৈত্র, 'বিস্ফোরণে' কেঁপে উঠল বাংলা

West Bengal SIR: ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের মধ্যেই শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল।

West Bengal SIR: ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের মধ্যেই শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC on SIR deaths, West Bengal SIR controversy, Election Commission meeting, CEC Gyanesh Kumar, Derek O’Brien statement, Mahua Moitra allegations, SIR deaths claim, Bengal voter list revision, Trinamool protest, SIR process criticism

ডেরেক ও’ ব্রায়েন বলেন, “আমাদের পাঁচটি প্রশ্নের একটিরও উত্তর পাইনি,”

West Bengal SIR: ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের মধ্যেই শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল। বৈঠকে তারা অভিযোগ তোলে SIR-এর কারণে রাজ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কমিশনকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অভিযোগ তোলেন, কমিশনের হাতে “রক্ত লেগে আছে”। তৃণমূলের দাবি, এসআইআর-এর কারণেই রাজ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং এদিন বৈঠকে সেই তালিকা সিইসি-র হাতে তুলে দিয়েছে প্রতিনিধিদলের সদস্যরা।

Advertisment

আরও পড়ুন- সিন্ডিকেট সংক্রান্ত বিবাদেই হাওড়ায় শ্যুটআউট? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

রাজ্যসভার তৃণমূল সংসদীয় দলের নেতা ডেরেক ও’ ব্রায়েন জানান, বৈঠকের শুরুতেই তাঁরা সরাসরি অভিযোগ করেন, সিইসি-র “হাতে রক্ত লেগে রয়েছে”। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও মমতা বালা ঠাকুর প্রায় ৪০ মিনিট ধরে তাদের বক্তব্য তুলে ধরেন এবং এসআইআর চলাকালীন ঘটে যাওয়া ঘটনাগুলির বিস্তারিত তুলে ধরেন।ডেরেক ও’ ব্রায়েন বলেন, “আমাদের পাঁচটি প্রশ্নের একটিরও উত্তর পাইনি,”। তাঁর দাবি, তৃণমূল এসআইআর-এর বিরোধী নয়, বরং যেভাবে পরিকল্পনাহীনভাবে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে তারই বিরোধিতা করছে দল।

Advertisment

আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর? 

তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, তাঁরা যখন ৪০ জনের মৃত্যুর তালিকা সিইসি-কে দেন, তখন তিনি বিস্ময় প্রকাশ করে বলেন এগুলি কেবল অভিযোগ মাত্র! মৈত্রর কথায়, “যেন সিইসি-র কোনো ধারণাই নেই যে এসআইআর চলাকালীন এই মৃত্যুগুলি ঘটেছে।” তাঁর দাবি,মৃত্যুগুলি সরাসরি এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।প্রতিনিধিদলে ছিলেন ডেরেক ও’ ব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে ও  প্রকাশ চিক বরাইক।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শাসক দল এসআইআর প্রক্রিয়া নিয়ে লাগাতার প্রতিবাদ করছে। তৃণমূল দাবি করছে, এসআইআর শুরু হওয়ার পর থেকে রাজ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এই দাবির সঙ্গে মৃত্যুর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিশনকে দুষে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে এই মৃত্যুগুলোর দায় কমিশন কোনভাবেই এড়াতে পারেন না।

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার!

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক ও’ব্রায়েন জানান, তাঁরা কমিশনের সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার তাঁদের কোনও প্রশ্নেরই সরাসরি উত্তর দেননি। ও’ব্রায়েন বলেন, “আমরা আলোচনার শুরুতেই বলেছি, সিইসি-র হাতে রক্ত লেগে আছে। আমরা পাঁচটি প্রশ্ন তুলেছি। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং মমতা বালা ঠাকুর প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন।”উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গসহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন-Purba Bardhaman News: রাজনৈতিক উত্তাপের মধ্যেই অভাবনীয় সাফল্য! SIR-এর কাজে পূর্ব বর্ধমানের পাঁচ BLO–র অসামান্য কীর্তি দুরন্ত চর্চায়!

Mahua Moitra West Bengal SIR 2025