SIR: “বুথে বুথে ২০০ ভোটারের নাম বাদ!” BJP-কমিশনকে তুলোধনা করে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

SIR process: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ১৫০–২০০ নাম বাদ দেওয়ার অভিযোগে সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল এসআইআর আতঙ্কে মৃত্যুর প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে অভিযুক্ত করলেও বিজেপির দাবি—অভিযোগ ভিত্তিহীন।

SIR process: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ১৫০–২০০ নাম বাদ দেওয়ার অভিযোগে সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল এসআইআর আতঙ্কে মৃত্যুর প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে অভিযুক্ত করলেও বিজেপির দাবি—অভিযোগ ভিত্তিহীন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal,  SIR process,  voter list controversy,  TMC allegations  ,Mamata Banerjee letter  ,CEO office protest,  Arup Biswas,  Chandrima Bhattacharya,  Partha Bhowmick , voter deletion  ,Election Commission of India  ,BJP reaction,  fake voters  ,political controversy  ,voter data mismatch,পশ্চিমবঙ্গ  ,এসআইআর প্রক্রিয়া,  ভোটার তালিকা বিতর্ক,  তৃণমূল কংগ্রেস  ,মমতা বন্দ্যোপাধ্যায়,  সিইও দপ্তর  ,অরূপ বিশ্বাস  ,চন্দ্রিমা ভট্টাচার্য  ,পার্থ ভৌমিক,  ভোটার নাম বাদ  ,নির্বাচন কমিশন  ,বিজেপির পাল্টা দাবি  ,ভুয়ো ভোটার  ,রাজনৈতিক সংঘাত , ভোটার কার্ড নম্বর ভুল

SIR process: CEO দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল।

TMC allegations: পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির দু’দিনের মধ্যেই এবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে হাজির হল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। শনিবার সিইও দপ্তরে ঢোকার মুখেই বিস্ফোরক অভিযোগ তুললেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকরা।

Advertisment

তৃণমূলের অভিযোগ, রাজ্যের প্রতিটি বুথ থেকে ১৫০ থেকে ২০০ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সিইও দপ্তরে ঢোকার আগে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে নির্বাচন কমিশন প্রতিটি বুথে দেড়শো থেকে ২০০ নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। ২০০২ সালের হার্ড কপি দেখলে সেই নামগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।”

আরও পড়ুন- আকাশপথেই অসুস্থতা, বিমানের জরুরি অবতরণ কলকাতায়, তাও হল না শেষ রক্ষা!

Advertisment

অরূপ আরও অভিযোগ করেন, কমিশনের ওয়েবসাইটে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ২০০২ সালের ভোটার কার্ড নম্বরে ভুল দেখানো হচ্ছে। তাঁর দাবি, এই নম্বর ইচ্ছাকৃতভাবে ভুল করে দেওয়া হয়েছে, যাতে ফর্ম পূরণের সময় তথ্য অ্যাপে মিল না থাকায় সেই নামগুলো স্বয়ংক্রিয়ভাবে বাদ যায়।

আরও পড়ুন-West Bengal News Live Updates: জম্মু ও কাশ্মীরের আকাশে পাক ড্রোন, চূড়ান্ত সতর্ক নিরাপত্তা বাহিনী

এসআইআর নিয়ে আতঙ্কে আত্মহত্যার প্রসঙ্গও ফের তুলেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, এসআইআর আতঙ্কে রাজ্যে যেসব মৃত্যু হয়েছে, তার পূর্ণ দায় নির্বাচন কমিশনের।

তবে তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে বিজেপি। বিরোধী দলের বক্তব্য, এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া, যার মাধ্যমে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া হয়। সেই প্রক্রিয়াকে রাজনৈতিক রঙ দিতেই তৃণমূল অযথা উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ বিজেপির।

tmc kolkata news west bengal latest news SIR