/indian-express-bangla/media/media_files/qlbs9azBia0gsxaUeuxK.jpg)
Mamata Banerjee & Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। Photograph: (pp)
Mamata Banerjee-Abhishek Banerjee: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দলীয় কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে এবং কোনও অশুভ শক্তির কাছে দল মাথা নত করবে না।"
এক্স পোস্টে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের “ঐতিহাসিক যাত্রার” মূল আদর্শ হল মাতৃভূমির সম্মান রক্ষা, বাংলার উন্নয়ন এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষা। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৮ সালের ১ জানুয়ারি ‘মা, মাটি, মানুষ’-এর সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজও আমাদের দলের প্রতিটি কর্মী ও সমর্থক এই লক্ষ্যেই অবিচল ও প্রতিশ্রুতিবদ্ধ।” একই সঙ্গে তিনি দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, অসংখ্য মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও প্রার্থায় তৃণমূল কংগ্রেস ধন্য। জনগণের সমর্থনই দলের প্রধান শক্তি বলে উল্লেখ করে তিনি জানান, দেশের প্রতিটি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে দল দৃঢ় থাকবে। “সব ধরনের শত্রুতা উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে,” বলেন তিনি।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2026
মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক…
আরও পড়ুন- Greetings card: নব্বইয়ের দশকের প্রেম আর কার্ড, দুটোই অতীত, হাজারটা অনুভূতির সেই দিন আজ আর নেই...
এদিন দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্তা দেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রকৃত শক্তি তার তৃণমূল স্তরের কর্মীরা, যাঁদের শৃঙ্খলা, ত্যাগ ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে দল।
ডায়মন্ড হারবারের সাংসদ এক্স-এ লেখেন, “পরিবর্তনের যে আন্দোলন দিয়ে যাত্রা শুরু হয়েছিল, তা আজ এক শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে।” তিনি তৃণমূল কর্মীদের ‘এই ইতিহাসের প্রকৃত রচয়িতা’ বলে উল্লেখ করেন।
আরও পড়ুন-বিশ্ব যখন নিউ ইয়ার সেলিব্রেশনে মাতোয়ারা, তখনই নাশকতার চেষ্টা পাকিস্তানের, ঘৃণ্য চক্রান্ত ফাঁস
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "যতদিন তৃণমূল কংগ্রেস ‘মা, মাটি, মানুষ’-এর আদর্শে অটল থাকবে, ততদিন কোনও অহংকারী বা দমনমূলক শক্তিই বাংলার সম্মিলিত ইচ্ছাশক্তিকে পরাজিত করতে পারবে না। তিনি অভিযোগ করেন, বাংলাবিরোধী ‘জমিদারি শক্তি’র দ্বারা যাতে কেউ নিগৃহীত না হয়, তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে গ্রহণ করা হয়েছে।"
অন্য একটি বার্তায় তৃণমূল কংগ্রেস জানায়, এই দল একটি এমন আন্দোলন যা নৈতিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার সংকল্প থেকে জন্ম নিয়েছে।
On Trinamool Congress Foundation Day, I bow my head in gratitude to every member of our ever-expanding family. What began as a movement for change has evolved into a powerful democratic force.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 1, 2026
My deepest respect is reserved for our grassroots workers. You are the authors of this…
আরও পড়ুন-LPG gas price hike: নতুন বছরের শুরুতেই হেঁসেলে ধাক্কা! একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম
দলীয় বিবৃতিতে বলা হয়, “মানবসেবাই আমাদের কাছে প্রকৃত ধর্ম এবং জনসেবাই সর্বোচ্চ সাধনা।” উল্লেখ্য, ১৯৯৮ সালের ১ জানুয়ারি কংগ্রেস ত্যাগ করে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল।
২৮ বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস এমন এক সময়ে, যখন বিধানসভা নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি। ফলে এই প্রতিষ্ঠা দিবস রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us