Tmc Inner Clash: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন দলেরই বুথ সভাপতি, তোলপাড় ফেলা ঘটনায় চরম উত্তেজনা

Nanur tmc booth president murder: ঘটনাস্থলেই রাসবিহারী সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রাসবিহারী সর্দারের সঙ্গে থাকা আরও চার তৃণমূল কংগ্রেসের কর্মীকেও বেধড়ক মারধোর করা হয়েছে।

Nanur tmc booth president murder: ঘটনাস্থলেই রাসবিহারী সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রাসবিহারী সর্দারের সঙ্গে থাকা আরও চার তৃণমূল কংগ্রেসের কর্মীকেও বেধড়ক মারধোর করা হয়েছে।

author-image
Ashis Kumar Mondal
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন দলেরই বুথ সভাপতি

Nanur tmc booth president murder: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন হলেন দলেরই বুথ সভাপতি। তোলপাড় ফেলা ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়াল বীরভূমের নানুরে। স্থানীয় সূত্রে খবর, রাসবিহারী সর্দার নামে ওই তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় জখম আরও চারজন। 

Advertisment

আরও পড়ুন- বংশধর দেখিয়ে হু-হু করে বেড়েছে ভোটার সংখ্যা! কড়া নজরদারি শুরু করছে কমিশন

ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার পাতিসাড়া গ্রামে। নিহতের নাম রাসবিহারী সর্দার (৫২)। তিনি নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের পাতিসাড়া গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। মৃতের ছেলের দাবি রাসবিহারী কাজল শেখ ঘনিষ্ঠ ছিলেন। শুক্রবার রাতে নানুরের বাসাপাড়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাদের উপর হামলাআর ঘটনা ঘটে হয় বলে দাবি কাজল গোষ্ঠীর। ঘটনাস্থলেই রাসবিহারী সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রাসবিহারী সর্দারের সঙ্গে থাকা আরও চার তৃণমূল কংগ্রেসের কর্মীকেও বেধড়ক মারধোর করা হয়েছে। 

আরও পড়ুন- ইন্ডিগো বিভ্রাটের জের, চরম সমস্যার মুখে যাত্রীরা, একদিনে বাতিল হাজার বিমান, কবে স্বাভাবিক হবে পরিষেবা? 

নিহতের ছেলে মানস সর্দার বলেন, "যারা তার বাবাকে পিটিয়ে খুন করেছে তারা অনুব্রত মণ্ডল ঘনিষ্ট কেরিম খানের গোষ্ঠীর লোকজন। তারা প্রায়ই ফোন করে তার বাবাকে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজনদের সঙ্গে দল করতে হুমকি দিত। এমনকি অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর দলে যোগ না দিলে খুনেরও হুমকি দিত তারা। শুক্রবার বাসাপাড়া পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলাম। গ্রামের কাছে ওরা আমার বাবা এবং দলের আরও চার কর্মীকে ধরে মারধর শুরু করে। বাবাকে বাঁচাতে গিয়ে আমাকেও মারধর করে। বাবাকেও ওরা লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে"।

আরও পড়ুন- দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে, রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, আজ থেকেই বইবে ঠান্ডার প্রবল স্রোত

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর সহ বেশ কয়েকটি থানার পুলিশ। সারারাত গ্রামে চলে পুলিশের টহলদারি। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "খুন, রাহাজানি তৃণমূলের সংস্কৃতি। বামফ্রন্ট আমলে ওরা ১১ জন খেতমজুরের মৃতদেহকে সামনে রেখে ক্ষমতায় এসেছিল। এখন নিজেরাই নিজেদের খুন করেছে। এখন মানুষ বুঝতে পারছে কাদের ক্ষমতায় নিয়ে এসেছে। ২০২৬ এ মানুষ এদের ছুঁড়ে ফেলে দেবে।"

আরও পড়ুন- মমতার 'বকুনি'কে থোড়াই কেয়ার, লক্ষ্যে অনড় হুমায়ুন, কড়া নিরাপত্তার মধ্যেই আজই বাবরি মসজিদের শিলান্যাস

tmc Murder