TMC: টেবিল জুড়ে বান্ডিল বান্ডিল টাকা! পাশে দাপুটে তৃণমূল নেতা! ভিডিও ভাইরাল, তদন্ত দাবি BJP-র

TMC leader cash video: ভাইরাল ভিডিও-তে টেবিল জুড়ে বান্ডিল বান্ডিল নগদ টাকা, পাশে তৃণমূল নেতা। বারাসাতের এই ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক, বিজেপির তদন্ত দাবি, তৃণমূলের ব্যাখ্যা।

TMC leader cash video: ভাইরাল ভিডিও-তে টেবিল জুড়ে বান্ডিল বান্ডিল নগদ টাকা, পাশে তৃণমূল নেতা। বারাসাতের এই ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক, বিজেপির তদন্ত দাবি, তৃণমূলের ব্যাখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC leader cash video  ,Viral cash video West Bengal  ,Barasat TMC controversy,  TMC leader money scandal  ,West Bengal political row  ,Cash transaction video viral , Mohammad Giasuddin Mondal,  BJP demands ED probe,  TMC corruption allegation,  West Bengal election controversy,তৃণমূল নেতা নগদ ভিডিও  ,ভাইরাল টাকা কাণ্ড  ,বারাসাতে তৃণমূল বিতর্ক  ,তৃণমূল নেতার ভিডিও ভাইরাল,  নগদ লেনদেন অভিযোগ,  পশ্চিমবঙ্গ রাজনীতি বিতর্ক,  ভোটের আগে তৃণমূল অস্বস্তি  ,জমি লেনদেন নগদ টাকা,  বিজেপির ইডি তদন্ত দাবি,  তৃণমূল দুর্নীতি অভিযোগ

TMC leader cash video: ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে একটি টেবিলের উপর বান্ডিল করা বিপুল পরিমাণ নগদ টাকা রাখা অবস্থায় এক তৃণমূল কংগ্রেস নেতাকে বসে থাকতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তার আগেই এই ভিডিও রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তর ২৪ পরগনার বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল একটি টেবিলের পিছনে বসে রয়েছেন। তাঁর পাশে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী রাকিবুল ইসলাম। টেবিলের উপর ছড়িয়ে রয়েছে বান্ডিল করা নগদ টাকা। ভিডিওটিতে আরও শোনা যায়, ফোনে কথা বলতে বলতে কেউ একজন জিজ্ঞাসা করছেন, কেনাকাটা হবে ‘ক্যাশে না ফাইন্যান্সে’। পরে একটি নাইলনের ব্যাগে করেও নগদ টাকা নিয়ে আসতে দেখা যায় এক ব্যক্তিকে।

আরও পড়ুন- West Bengal news live Updates: দিল্লি দাঙ্গা মামলায় বিরাট নির্দেশ, উমর খালিদ,শারজিল ইমামের জামিন নিয়ে কী জানালো শীর্ষ আদালত?

তবে এই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই অবৈধ নগদ লেনদেনের অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল। তিনি দাবি করেছেন, ভিডিওটি ২০২২ সালের পুরনো এবং তিনি ওই লেনদেনের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। সাংবাদিকদের তিনি বলেন, “আমি সেখানে শুধু বসে ছিলাম। এটি বহু পুরনো একটি ভিডিও। কিছু বন্ধু জমি সংক্রান্ত একটি লেনদেনে যুক্ত ছিলেন, এর বেশি আমি কিছু জানি না।”

আরও পড়ুন-Suvendu Adhikari: ‘অস্বস্তিকর সত্য আড়াল করতেই আপত্তি’, SIR নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, কমিশনে চিঠি

ভিডিওতে ফোনে কথা বলতে দেখা যাওয়া রাকিবুল ইসলামও কোনও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ভিডিওটি প্রায় দু’বছর আগের এবং ওই টাকা একটি জমি সংক্রান্ত লেনদেনের অংশ। তিনি আরও দাবি করেন, গিয়াসউদ্দিন মণ্ডল ওই জমি লেনদেনের অংশীদার ছিলেন এবং ভিডিওতে দেখা জায়গাটি তাঁর অফিস নয়।

এদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বারাসাত ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনর মোহাম্মদ ইসা সরকার বলেন, “ভিডিওটির সত্যতা প্রমাণিত হলে এবং কোনও বেআইনি কাজের প্রমাণ মিললে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি, এত বিপুল নগদ টাকার উৎস নিয়েও প্রশ্ন উঠছে।”

আরও পড়ুন-Nandigram: খাতাই খুলতে পারল না তৃণমূল! বিপুল জয় BJP-র, বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে গেরুয়া ঝড়!

অন্যদিকে, বিরোধী বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। বিজেপি নেতা তাপস মিত্র দাবি করেছেন, এই ভিডিও শাসকদলের ‘আসল চরিত্র’ প্রকাশ করছে। তিনি মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলকে ‘ল্যান্ড মাফিয়া’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে, এখন নজর তদন্তের অগ্রগতির দিকে।

tmc bjp kolkata news Viral Video Bengali News Today North 24 Pargana Cash