Job Scam:একসঙ্গে দুটি সরকারি চাকরি, দু'জায়গা থেকেই বেতন! ডাকাবুকো তৃণমূল নেতার স্ত্রীর 'কীর্তি' চর্চায়!

dual government jobs: একইসঙ্গে দুটি সরকারি চাকরি করাই শুধু নয়, দুই জায়গা থেকেই মোটা টাকা বেতন নিতেন এই তৃণমূল নেতার স্ত্রী, উঠেছে এমনই অভিযোগ।

dual government jobs: একইসঙ্গে দুটি সরকারি চাকরি করাই শুধু নয়, দুই জায়গা থেকেই মোটা টাকা বেতন নিতেন এই তৃণমূল নেতার স্ত্রী, উঠেছে এমনই অভিযোগ।

author-image
Gopal Thakur
New Update
Jorasanko Assembly Election 2026, Jorasanko Voter List revision, Vivek Gupta TMC, BJP in Jorasanko,72000 voters removed Jorasanko, Smita Bakshi vs Vivek Gupta, North Kolkata non-Bengali vote bank, Jorasanko election history,West Bengal assembly election 2026, wb assembly election 2026, জোড়াসাঁকো বিধানসভা ২০২৬, জোড়াসাঁকো ভোটার তালিকা আপডেট, বিবেক গুপ্তা তৃণমূল, জোড়াসাঁকোয় বিজেপি, ৭২ হাজার ভোটার বাদ জোড়াসাঁকো, স্মিতা বক্সী বনাম বিবেক গুপ্তা, বড়বাজার বিধানসভা ভোট, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জোড়াসাঁকো

প্রতীকী ছবি।

job scam: মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল যুব নেতার স্ত্রীর বিরুদ্ধে একইসঙ্গে দুই সরকারি চাকরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisment

 অভিযোগ, রানিনগরের কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী হোস্টেলে মেট্রন হিসেবে কর্মরত রুপসোনা খাতুন দীর্ঘদিন ধরে একইসঙ্গে ‘বাংলা সহায়তা কেন্দ্র’-এর (BSK) ডেটা এন্ট্রি অপারেটর পদেও কাজ করে আসছেন। এর ফলে তিনি একসঙ্গে দুই জায়গা থেকে সরকারি বেতন তুলছিলেন।

রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা মহম্মদ কুদ্দুস আলি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ২০২০ সালের ১৬ মার্চ রুপসোনা খাতুন ‘সবুজ সঙ্ঘ সয়ম্বর গোষ্ঠি’র (SHG) মাধ্যমে হোস্টেলের মেট্রন পদে নিযুক্ত হন। এরপর ২০২১ সালের ১৩ আগস্ট তিনি নিজের স্বামীর নাম গোপন রেখে পিতার নাম ব্যবহার করে কাতলামারী তরুণ সঙ্ঘ পাঠাগারের অধীনে বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর পদে যোগ দেন। অভিযোগ অনুযায়ী, এই সময়কালেই তিনি একইসঙ্গে দুই জায়গা থেকে বেতন তুলেছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:'যেই শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি, সারারাত উত্তরকন্যায় ছিলাম', অশান্তিতে উদ্বিগ্ন মমতা

রুপসোনা খাতুন হলেন রানিনগর-২ ব্লকের তৃণমূল যুব সভাপতি মিজান হাসানের স্ত্রী। এলাকায় বেকার যুবক-যুবতীরা চাকরির আশায় দিন গুনছে, সেখানে তৃণমূল নেত্রীর স্ত্রী একসঙ্গে দুই সরকারি পদে কাজ করেছেন—এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়েছে।

তৃণমূল যুব নেতা মিজান হাসানের দাবি, তাঁর স্ত্রী বর্তমানে দুই জায়গায় চাকরি করছেন না। আগেই মেট্রন পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলির বক্তব্য, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, এতদিন যে অর্থ আত্মসাৎ হয়েছে তা সরকারি তহবিলে ফেরত দিতে হবে।

আরও পড়ুন-gas exploration: বড় খবর! কলকাতার কাছেই প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডারের খোঁজ পেল ONGC

অন্যদিকে কংগ্রেসের ব্লক সভাপতি মমতাজ বেগম হীরা বলেন, “তৃণমূলের দুর্নীতি এখন তৃণমূলের ভেতর থেকেই প্রকাশ পাচ্ছে। এই ঘটনাকে একজন নাগরিক হিসেবেও আমি ধিক্কার জানাই।”

এই অভিযোগের প্রমাণ হিসেবে কুদ্দুস আলি ইতিমধ্যেই লিখিত নথিসহ একাধিক প্রশাসনিক দফতরে দরখাস্ত জমা দিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক আলোড়ন শুরু হয়েছে।

tmc Murshidabad Bengali News Today