/indian-express-bangla/media/media_files/2025/11/30/tmc-mla-humayun-kabir-babri-masjid-row-murshidabad-2025-11-30-16-57-45.jpg)
'৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের
রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এই আবহে আগামী বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তার ঠিক আগেই তৃণমূলকেই চ্যালেঞ্জ ছুঁড়লেন দলীয় বিধায়ক হুমায়ুন কবীর। পাশাপাশি তিনি অভিযোগ করেন, “তৃণমূলই বাবরি মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর স্পষ্ট বলেন, “বাবরি মসজিদ হবেই। শাসকদল আর প্রশাসনের কিছু লোক ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে।” তাঁর দাবি, মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক স্তরে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই মন্তব্য যে শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে তা রাজনৈতিক মহলে স্পষ্ট। কারণ, সম্প্রতি একাধিকবার দলীয় কর্মসূচি থেকেও দূরত্ব বজায় রাখতে দেখা গেছে হুমায়ুনকে।
আরও পড়ুন-'গান পয়েন্ট রেখে ভুয়ো নাম আপলোড করতে বাধ্য করা হচ্ছে', বিস্ফোরক অভিযোগে বোমা ফাটালেন শমীক
বাবরি মসজিদ নির্মাণের জন্য শুধু বেলডাঙ্গা নয়। এবার কান্দি বিধানসভা এলাকা থেকেও জমি দেওয়ার প্রস্তাব পেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার বহরমপুরে সংবাদমাধ্যমের সামনে হুমায়ুন বলেন, “বেলডাঙ্গাতে তৃণমূলের দুই বিধায়ক তাঁকে সহযোগিতা করছেন না। একটি জায়গা জমির মালিককে দিয়ে ঘিরে নিয়েছে। কিন্তু আরও জায়গা রয়েছে সেখানে। ফলে আগামী ৬ ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই।” তবে কান্দি বিধানসভার জীবন্তি গ্রামে এক ব্যক্তি তাকে জমি দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি আজ, সোমবার সেই জমি দেখতে যাবেন তিনি।
আগামী ৬ই ডিসেম্বর বাবরি মসজিদের শিল্যান্যাসে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, "আমি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির জন্য জায়গা দেখেছিলাম। কিন্তু কিছু মানুষ প্ররোচনায় পড়ে তারা সেই জায়গা মসজিদ নির্মাণের জন্য দিতে রাজি না হওয়ায়, বাবরি মসজিদের জন্য দ্বিতীয় জায়গার প্রস্তাব পাই মুর্শিদাবাদের কান্দি বিধানসভার জীবন্তিতে। তাই আজ, সোমবার বিকেলে কান্দি বিধানসভার জীবন্তিতে মসজিদের জন্য জায়গা দেখতে যাব"।
আরও পড়ুন- SIR নিয়ে বিরাট আপডেট, বড় সিদ্ধান্ত কমিশনের
এদিন হুমায়ুন কবীর আরও বলেন "জীবন্তির কিছু মানুষ তাঁদের নিজেদের জায়গা মসজিদ নির্মাণের জন্য দিতে রাজি। তাই সেখানে তিনি যাবেন জায়গা দেখতে। আর আগামী ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস তিনি করবেন এবং প্রায় দু'লক্ষ লোকের সমাগম হবে।
এদিকে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে বিজেপি যেন নতুন অস্ত্র পেয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে, এর মাধ্যমে “পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে।” রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, “বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এমন মন্তব্যের উদ্দেশ্যই হল রাজ্যকে “পশ্চিম বাংলাদেশ” বানানোর পথ প্রশস্ত করা"। মসজিদটি কোথায় তৈরি হবে তা এখনও স্পষ্ট নয়, তবে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় ইতিমধ্যেই “বাবরি মসজিদের সমর্থনে” পোস্টারও দেখা গিয়েছে।
আরও পড়ুন- বিরাট লাফ! সোনার দাম বাড়ল ৪হাজার টাকা, জানুন আপনার শহরের আজ হলুদ ধাতুর দর
হুমায়ুন কবির বলেন, “মসজিদ নির্মাণ করা আমার সাংবিধানিক অধিকার।” তিনি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে আরও বলেন, “যদি সরকার দুর্গাপুজোয় ক্লাবকে অনুদান দিতে পারে, কার্নিভাল করতে পারে এবং সেগুলো সাংবিধানিক হয়, তাহলে মসজিদ নির্মাণ অসাংবিধানিক কীভাবে?” উল্লেখযোগ্য, গত কয়েক মাস ধরে নিজের দলকে লাগাতার নিশানা করে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। পাশপাশি ২৬-এর নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়ার হুমকিও দিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us