/indian-express-bangla/media/media_files/2026/01/30/humayun-2026-01-30-15-12-15.jpg)
Humayun Kabir: তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর।
সাধারণ মানুষ তো বটেই, এবার এসআইআর (SIR) শুনানির নোটিশ থেকে রেহাই পেলেন না খোদ প্রাক্তন পুলিশকর্তা তথা শাসকদলের বিধায়কও। পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরকে শুনানির জন্য ডেকে পাঠাল নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণেই তাঁকে এই নোটিশ ধরানো হয়েছে বলে খবর। আর এই ঘটনাতেই সোশ্যাল মিডিয়ায় কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিধায়ক।
সোশ্যাল মিডিয়ায় নিজেই এই নোটিশ পাওয়ার কথা জানিয়েছেন প্রাক্তন এই দুাঁদরেল পুলিশ অফিসার। তিনি জানান, আজ, শুক্রবার তাঁকে ডিপিএস রুবি পার্ক স্কুলে শুনানির জন্য হাজিরা দিতে বলা হয়েছে। কমিশনের যুক্তি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। তাই তাঁর নাগরিকত্ব বা ভোটাধিকার সংক্রান্ত নথি যাচাই করা প্রয়োজন।
আরও পড়ুন- Arjun Singh: "তৃণমূলের বাড়িতে নিমন্ত্রণ? এক্কেবারে যাবেন না!", অর্জুন সিংয়ের ‘বয়কট’ নিদানে তোলপাড়!
কমিশনের এই ভূমিকায় কার্যত স্তম্ভিত এবং ক্ষুব্ধ হুমায়ুন কবীর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, তাঁর বর্তমান ভোটার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট, কোনোটিই নির্বাচন কমিশনের (ECI) কাছে যথেষ্ট বলে মনে হয়নি। বিধায়ক স্পষ্ট জানান, ২০০২ সালে তিনি দেশে ছিলেন না। সেই সময় বিদেশ মন্ত্রকের নির্দেশে রাষ্ট্রপুঞ্জের (UN) ডেপুটেশনে তিনি ইউরোপে কর্মরত ছিলেন। তাঁর কাছে সেই সময়ের ডিপ্লোম্যাটিক পাসপোর্টের কপিও রয়েছে।
আরও পড়ুন-Arijit Singh: ‘রফি-কিশোর-শানু সব একগ্লাসে গুললে অরিজিৎ হয়!’ গায়ককে নিয়ে বিরাট দাবি মদনের
কমিশনের এই প্রক্রিয়াকে ‘প্রহসন’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, "জয়তু ইসিআই (ECI), হোয়াট এ মকারি! শেষ পর্যন্ত আমার আইপিএস-এর অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পিপিও (PPO) দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে পারি কিনা দেখি। ইসিআই তুঝে সেলাম।"
আরও পড়ুন-Dilip Ghosh: "তৃণমূলই লেলিয়ে দিয়েছে সিপিএমকে!", সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বিস্ফোরক থিওরি!
একজন প্রাক্তন আইপিএস অফিসার, যিনি দীর্ঘকাল প্রশাসনের উচ্চপদে ছিলেন, তাঁকেও কেন নাগরিকত্বের প্রমাণ দিতে শুনানিতে ডাকতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিধায়ক জানিয়েছেন, শুনানির দিন তিনি যাবতীয় নথিপত্র নিয়েই হাজির হবেন, তবে কমিশনের এই কার্যপদ্ধতি নিয়ে তাঁর বিরক্তি তিনি গোপন রাখেননি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us