/indian-express-bangla/media/media_files/2025/11/08/humayun-2025-11-08-16-59-19.jpg)
Humayun Kabir: বিধায়ক হুমায়ুন কবীর।
Babri Masjid Controversy: মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ফের একবার তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বাবরি মসজিদ ঘিরে তাঁর পূর্ব ঘোষণার জেরে জেলায় উত্তেজনা তৈরি হয়েছে আগেই। তার মধ্যেই এবার তিনি বেলডাঙার এসডিপিওকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে নজিরবিহীন মন্তব্য করায় আরও তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। সেই ঘোষণাকে কেন্দ্র করে জেলায় জল্পনা, উত্তেজনা ও প্রশাসনিক সতর্কতা চরমে। এরই মাঝে তিনি প্রকাশ্যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
আরও পড়ুন- West Bengal news live Updates: ভোটার তালিকা যাচাইয়ে আরও সতর্কতার পরামর্শ, SIR ফর্ম জমার সময় বাড়ল
হুমায়ুন কবীর বলেন, “আগুন নিয়ে খেলবেন না। মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে আমি সতর্ক করছি।” এরপরেই সরাসরি বেলডাঙার এসডিপিও উত্তম গড়াইকে উদ্দেশ্য করে তিনি বলেন, “হুমায়ুন কবীরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতো এসডিপিওকে আমি কেয়ার করি না। যেদিন আপনার কলার ধরে নেব, সেদিন তা ছাড়ানোর লোক থাকবে না।”
এদিকে, হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ছড়িয়েছে। পুলিশের মতো একটি নিরপেক্ষ সংস্থাকে এইভাবে হুমকি দেওয়ায় রীতিমতো নিন্দার ঝড় বইছে প্রশাসনিক মহলেও।
হুমায়ুন জানান, প্রায় এক থেকে দেড় বছর ধরে তিনি বেলডাঙার কোনও একটি জায়গায় বাবরি মসজিদের শিলান্যাস করার পরিকল্পনার কথা বলে আসছেন। আর সেই কারণেই নাকি প্রশাসনের ‘গা জ্বলছে’।
আরও পড়ুন-SIR: মৃত নেই, ভুয়ো নেই, সবাই ঠিক! বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে? SIR পর্বে তোলপাড় রাজ্য
সবশেষে তিনি ৬ ডিসেম্বরের জন্য রীতিমতো হুমকি ছুড়ে বলেন, “৬ তারিখ রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখলে থাকবে।” তাঁর এই মন্তব্যে জেলা জুড়ে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসন পরিস্থিতিকে কীভাবে সামলাবে, সেটাই এখন দেখার বিষয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us