/indian-express-bangla/media/media_files/2025/11/08/tmc-sir-initiative-abhishek-banerjee-west-bengal-2025-11-08-19-09-56.jpg)
বিরাট 'অ্যাকশনে' অভিষেক
Bengal SIR: বাংলায় এসআইআর (SIR) নিয়ে তোলপাড়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক তৃণমূল নেতাকে নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে সেইসব পরিবারের সঙ্গে দেখা করার, যে সকল পরিবারের সদস্যরা এসআইআর–সংক্রান্ত উদ্বেগ ও মানসিক চাপে প্রাণ হারিয়েছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশেষ এই দলগুলি কাজ শুরু করেছে। তাঁরা ব্যক্তিগতভাবে প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করছেন এবং মানসিক, প্রশাসনিক ও আর্থিক সমস্ত রকম সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের এক নেতা জানান, “দলীয় নেতারা শুধু সহানুভূতির বার্তাই দিচ্ছেন না, বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ অনুযায়ী সব ধরনের সহযোগিতা নিশ্চিত করছেন।”
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মানসিকভাবে তাদের শক্তি দেওয়া। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক ব্যক্তি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে আত্মহত্যা করেন বলে দাবি ওঠে। সেই ঘটনাকেই কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের শুরু করা এসআইআর প্রক্রিয়া রাজ্যে ভয় এবং বিভ্রান্তি তৈরি করেছে। অনেক মানুষ ভোটাধিকার হারানোর আশঙ্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। তবে বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। বিজেপির দাবি, এসআইআর কেবলমাত্র ভোটার তালিকায় স্বচ্ছ্বতা বজায় রাখার একটি প্রশাসনিক প্রক্রিয়া, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
তৃণমূল দাবি করছে, বিজেপি এই প্রক্রিয়াকে ব্যবহার করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, অন্যদিকে গেরুয়া শিবির বলছে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যজুড়ে চাপা উত্তেজনা অব্যাহত।
তৃণমূলের দাবি, রাজ্যজুড়ে অন্তত ১৭ জন আত্মহত্যা করেছেন এবং আরও দুজন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া এই মানবিক উদ্যোগের লক্ষ্য শুধু শোকাহত পরিবারগুলির পাশে থাকা নয়, আগামী বিধানসভা নির্বাচনের আগে জনগণের আস্থা পুনরুদ্ধার করাও। দলের এক নেতা বলেন, “এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয় ছড়িয়ে পড়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বহু নিরপরাধ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন। তৃণমূল এই পরিবারগুলির পাশে থাকবে— এটাই আমাদের অঙ্গীকার।” তবে রাজ্যের বিরোধী দলগুলির দাবি, এই সব মৃত্যুর সঙ্গে এসআইআরের কোনও যোগ নেই। স্বাভাবিক মৃত্যুকেও এসআইআর-য়ের আতঙ্ক বলে দাগিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।
বিমল সাঁতরার পরিবার (জামালপুর): বিকেল ৪টায় উপস্থিত থাকবেন নরেন্দ্রনাথ চক্রবর্তী (বিধায়ক), রবী চ্যাটার্জি এবং অন্যান্য স্থানীয় নেতা।
সফিকুল ইসলামের পরিবার (ভাঙড়): সকাল ১১টায় শওকত মোল্লা ও অরূপ চক্রবর্তী যাবেন।
তারক সাহার পরিবার (বহরমপুর): দুপুর ২টায় উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, অপূর্ব সরকার এবং স্থানীয় নেতারা।
হাফিজ এস.-এর পরিবার (কুলপি): দুপুর ১২টায় পার্থ ভৌমিক ও বাপি হালদার যাবেন।
বিমান প্রামাণিকের পরিবার (সাঁইথিয়া): সকাল ১১টায় স্নেহাশীস চক্রবর্তী ও স্থানীয় নেতারা পরিদর্শনে যাবেন।
আরও পড়ুন- কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?
উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম
Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে
“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি
মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট
আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস
দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ
‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us