Humayun Kabir: বাবরি মসজিদ বিতর্কে উত্তাল রাজনীতি, হুমায়ুন কবীরকে বহিষ্কার তৃণমূলের

Humayun Kabir suspended: তৃণমূল সাসপেন্ড করল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। বিজেপির কথায় চলার অভিযোগে দল ছাড়াল তৃণমূল। পাল্টা হুমায়ুন কবীর কী জানালেন? রাজনৈতিক উত্তেজনা চরমে।

Humayun Kabir suspended: তৃণমূল সাসপেন্ড করল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। বিজেপির কথায় চলার অভিযোগে দল ছাড়াল তৃণমূল। পাল্টা হুমায়ুন কবীর কী জানালেন? রাজনৈতিক উত্তেজনা চরমে।

author-image
IE Bangla Web Desk
New Update
Beldanga Babri Masjid Shilanyas  ,Humayun Kabir Babri Masjid  ,Beldanga police security  ,Murshidabad Babri Masjid news,  TMC suspended MLA Babri Masjid  ,Babri Masjid controversy West Bengal,  Murshidabad political tension,  Babri Masjid inauguration security  ,Police and administration alert  ,West Bengal communal issue,বেলডাঙা বাবরি মসজিদ  ,হুমায়ুন কবীর বাবরি শিলান্যাস,  মুর্শিদাবাদ পুলিশ সতর্কতা , তৃণমূল সাসপেন্ডেড বিধায়ক,  বাবরি মসজিদ উত্তেজনা,  শিলান্যাস নিরাপত্তা  ,প্রশাসনিক সতর্কতা,  মুর্শিদাবাদ রাজনীতি,  পুলিশ মোতায়েন,  ধর্মীয় ঘটনা পশ্চিমবঙ্গ

Humayun Kabir: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শেষমেশ সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন, দলের সঙ্গে হুমায়ুন কবীরের আর কোনও সম্পর্ক নেই। তিনি বিজেপির কথাতেই চলছেন বলে অভিযোগ তাঁর। বিজেপির হয়ে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন হুমায়ুন, এমনই অভিযোগ করেন ফিরহাদ হাকিম।

Advertisment

তিনি আরও বলেন, “হঠাৎ কেন তিনি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নিলেন? ভরতপুরের বিধায়ক হয়ে বেলডাঙায় মসজিদ নির্মাণের উদ্যোগ কেন? কারণ সেখানে আগে থেকেই কমিউনাল টেনশন আছে। বিজেপিকে সুবিধা করে দিতেই এই কাজ।” ফিরহাদ এদিন সাফ জানিয়ে দেন, এখন থেকে দলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ থাকবে না।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ৩২ হাজার প্রাইমারি চাকরি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বড় লড়াইয়ের তোড়জোড়

এদিকে সাসপেনশনের খবর প্রকাশ্যে আসতেই পাল্টা তোপ দাগেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, “এর আগেও আমাকে বিনা নোটিসে সাসপেন্ড করা হয়েছিল। এবারও তাই। কালকেই আমি পদত্যাগ করব।”

আরও পড়ুন-Kolkata News: ট্রেনি পাইলটের অকাল মৃত্যু, ধন্দ বাড়াচ্ছে “LOST” মেসেজ! আত্মহত্যা নয়, খুনের গন্ধ পাচ্ছে পুলিশ?

তিনি আরও বলেন, “২২ তারিখে আমি নিজের দল শুরু করব। আগামী বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেব।” তৃণমূলের সাসপেনশন, বিজেপির প্রভাবের অভিযোগ, আর হুমায়ুনের পাল্টা দল ঘোষণা, সব মিলিয়ে মুর্শিদাবাদের রাজনীতি এখন তীব্র চাঞ্চল্যের কেন্দ্রে।

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রী-স্বার্থে যুগান্তকারী উদ্যোগ! মেট্রো–পূর্ব রেলের দুর্দান্ত কানেক্টিভিটি! অভূতপূর্ব তৎপরতার প্রশংসার ঝড়

tmc Babri Mosque Humayun Kabir Bengali News Today Suspension news in west bengal news of west bengal Murshidabad politics Humayun Kabir suspended