SIR নিয়ে মমতার পথে নামার আগেই তড়িঘড়ি জরুরি বৈঠকে অভিষেক, বিরাট কোন পরিকল্পনা?

রাজ্যে চলমান SIR প্রক্রিয়া নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে এদিনের এই বৈঠকে বলেই দলীয় সূত্রে খবর। এদিনের বৈঠকে সভাপতিত্ব করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে চলমান SIR প্রক্রিয়া নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে এদিনের এই বৈঠকে বলেই দলীয় সূত্রে খবর। এদিনের বৈঠকে সভাপতিত্ব করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal live news Nov 14 2025  ,Kolkata city news 14 November 2025,  NIA raids Bengal Gujarat terror case,  Rural job scheme West Bengal HC order,  Bengal politics 2025 updates,পশ্চিমবঙ্গ লাইভ নিউজ ১৪ নভেম্বর ২০২৫  ,কলকাতা সিটি খবর ১৪ নভেম্বর  ,বাঙলায় এনআইএ অভিযান গুজরাট সন্ত্রাস কেস  ,পশ্চিমবঙ্গে গ্রামীণ চাকরি প্রকল্প HC আদেশ  ,বাংলার রাজনীতি ২০২৫ আপডেট

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

SIR ইস্যুতে ফের জরুরি বৈঠকে তৃণমূল কংগ্রেস। সোমেই অনুষ্ঠিত হতে চলেছে এক ভার্চুয়াল বৈঠক।  রাজ্যে চলমান SIR প্রক্রিয়া নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে এদিনের এই বৈঠকে বলেই দলীয় সূত্রে খবর। এদিনের বৈঠকে সভাপতিত্ব করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আরও পড়ুন-"মৃত্যুতে আনন্দ পাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার", SIR আবহে কমিশনে তুলধোনা কল্যাণের, পালটা আজ পথে BLO-রা

দলীয় সূত্রের খবর, এই বৈঠকে অভিষেক SIR আবহে দলের পরবর্তী রূপরেখা ঠিক করবেন। ইতিমধ্যেই দলীয় সাংসদ, বিধায়ক, বিভিন্ন পুরসভার প্রধান, জেলা সভাপতি এবং তৃণমূলের অন্যান্য গণসংগঠনের নেতাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, প্রায় দশ হাজার কর্মী এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।  

Advertisment

আরও পড়ুন- কোন অঙ্কে ২৬-এ রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি, জানিয়েই দিলেন শুভেন্দু

এবিষয়ে রাজ্য মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, SIR নিয়ে দলের কৌশল ছাড়াও লোকসভা ও রাজ্যসভার সাংসদ ও বিধায়কদের কাজের মূল্যায়নও হতে পারে আজকের এই বৈঠকে। পাশাপাশি, সম্প্রতি বিভিন্ন জেলায় জেলায় দলের যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে, সেগুলি নিয়েও  আজকের এই বৈঠকে আলোচনা হবে এবং সংশ্লিষ্ট জেলার নেতাদের ভোটের আগে কঠোর বার্তা দেওয়া হতে পারে। 

এছাড়া SIR-কে কেন্দ্র করে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা, এবং অতিরিক্ত কাজের চাপের কারণে BLO-দের অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর ঘটনাকে সামনে রেখে জেলাস্তরে প্রতিবাদ কর্মসূচি কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও নির্দেশ দেবেন অভিষেক। 

আরও পড়ুন- কলকাতার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শর খুনে এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কে জানলে চমকে যাবেন

উল্লেখ্য SIR–কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে প্রকাশ্যে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি অবিলম্বে SIR প্রক্রিয়া বন্ধেরও দাবি জানিয়েছেন। এবিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও পৃথক চিঠি পাঠিয়ে নিজের উদ্বেগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, SIR–এর পুরো প্রক্রিয়ায় শুরু থেকেই পরিকল্পনা, প্রস্তুতি ও স্পষ্ট নির্দেশের অভাব ছিল। ফলে বুথ লেভেল অফিসাররা (BLO) চরম মানসিক ও কর্মচাপের শিকার হচ্ছেন।

এসআইআর বিতর্ক জোরদার হওয়ার মধ্যেই আবারও পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বড়সড় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত হবে পদযাত্রা, এরপর ঠাকুরবাড়ির কাছেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন-পেশোয়ারে বুক কাঁপানো জঙ্গি হামলা, আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিল হামলাকারী

মতুয়া মহলে এসআইআর নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মাঝে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। এসআইআর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরও আন্দোলনে নেমেছেন। মতুয়া অধ্যুষিত বনগাঁয় এই ইস্যু এখন প্রধান আলোচনার বিষয়। এর মাঝেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

abhishek banerjee West Bengal SIR 2025