TMC Worker Found Dead: ফের বাংলায় তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, হুলস্থূল কাণ্ড মুর্শিদাবাদে

TMC Worker Found Dead: মুর্শিদাবাদে আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য। মৃত তৃণমূল কর্মীর নাম আনসার আলী মন্ডল। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামকৃষ্ণপুর এলাকায়।

TMC Worker Found Dead: মুর্শিদাবাদে আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য। মৃত তৃণমূল কর্মীর নাম আনসার আলী মন্ডল। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামকৃষ্ণপুর এলাকায়।

author-image
Gopal Thakur
New Update
Burdwan Deadbody Found

প্রতীকী ছবি

TMC Worker Found Dead: মুর্শিদাবাদে আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য। মৃত তৃণমূল কর্মীর নাম আনসার আলী মন্ডল। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামকৃষ্ণপুর এলাকায়। এদিন বিকেলে জমি চাষ করা ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু আনসার আলী মন্ডলের। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisment

আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক

মৃতের পরিবারের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। ইচ্ছাকৃত ভাবে পরিকল্পনা করে আনসার আলী মন্ডলকে খুন করা হয়েছে। মৃতের স্ত্রী অভিযোগ করে বলেন, “প্রায় ১৪–১৫ বছর আগের পুরনো বিবাদের জেরে আমার স্বামীকে টার্গেট করা হয়। প্রথমে ট্রাক্টর দিয়ে ধাক্কা মেরে বাইক থেকে ফেলে দেয়, তারপর ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়।” ঘটনার তদন্তে নামছে হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদ থেকেই খুনের সূত্র থাকতে পারে। তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisment

আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি

এদিকে পূর্ব বর্ধমানের জামালপুর  সারাদিন খোঁজ না মেলা তৃণমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ মিললো বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারের নির্জন কলা বাগান ঘেরা জায়গার  একটি পুকুরে। পুকুরের গায়েই পড়েছিল পঞ্চায়েত সদস্য শুভেন্দু মালিকের মোটরবাইকটি। আর তাঁর পায়ের চপ্পল জোড়া একেবারে গুছিয়ে রাখা ছিল পুকুরের পাড়ে। রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামে তুমুল আলোড়ন পড়ে। খবর পেয়েই পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে তদন্তে যায়। পুকুর থেকে মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান হাসতাালের পুলিশ মর্গে। তদন্তের প্রয়োজনে বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের এহেন মৃত্যুর কারণ খুন, নাকি দুর্ঘটনা, তা পুলিশ খতিয়ে দেখছে। 

আরও পড়ুন- SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ

tmc Murder Murshidabad