Abhishek Banerjee: খসড়া তালিকায় ৫৮কোটি নাম বাদ, আসরে অভিষেক, বিজেপিকে এবার সরাসরি চ্যালেঞ্জ

Abhishek Banerjee:আগামী ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনী তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া সম্পন্ন করেছে।

Abhishek Banerjee:আগামী ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনী তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া সম্পন্ন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek-banerjee-global-anti-terror-delegation

বিজেপি এবার সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee:বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২০২১ সালের তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোটের হার ও আসন সংখ্যা ২৬-এর বিধানসভা নির্বাচনে আরও বাড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ তৃণমূলের ভোট শতাংশ এবং আসন সংখ্যা ২০২১ সালের তুলনায় বাড়বেই।” একই সঙ্গে বিজেপিকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যদি তা হয়, তাহলে বিজেপিকে বাংলার ১০ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং বাংলার বকেয়া ২ হাজার কোটি টাকা ৭ দিনের মধ্যে ছেড়ে দিতে হবে।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি এই উদ্যোগকে চ্যালেঞ্জ করেছিলেন। কলকাতায় এক সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেছিলেন, “আপনারা SIR করুন বা FIR করুন, তৃণমূল কংগ্রেসের আসন ও ভোটের হার বাড়বেই।” তাঁর দাবি, দেড় মাস পেরিয়ে গেলেও বিজেপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেনি। তিনি প্রশ্ন তোলেন, “ভয় পাচ্ছে কে? যে চ্যালেঞ্জ করছে, নাকি যাকে চ্যালেঞ্জ করা হয়েছে?”

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনী তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া সম্পন্ন করেছে। মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং নকল নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, খসড়া তালিকাই চূড়ান্ত তালিকা নয়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে তিনি কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চান না বলেও জানান। তবে SIR প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং এর দায় নির্বাচন কমিশনের নিযুক্ত বুথ লেভেল অফিসারদের (BLO) ওপর বর্তায় বলে মন্তব্য করেন।

অভিষেকের অভিযোগ, BLO-রা তৃণমূল বা রাজ্য সরকারের তরফে নিযুক্ত নন, বরং নির্বাচন কমিশনের পক্ষে নিযুক্ত। তবুও বিভিন্ন ক্ষেত্রে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর আওতায় কাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তার কোনও তালিকা বিজেপি প্রকাশ করেছে কি না। তিনি বলেন, “বিজেপির জবাবদিহিতা কোথায়?”

নির্বাচন কমিশনের খসড়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন নথিভুক্ত ভোটারের মধ্যে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। মোট ভোটারের প্রায় ৭.৫৯ শতাংশ নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। কমিশন স্পষ্ট করেছে, যোগ্য ভোটাররা দাবি ও আপত্তি পর্বে আবেদন করলে পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। যদিও তৃণমূল কংগ্রেস এই পুরো প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে এবং একই সঙ্গে বাংলায় দলের জনসমর্থন অটুট রয়েছে বলে আত্মবিশ্বাসী।

আরও পড়ুন- মা ক্যান্টিনে মমতার অপ্রত্যাশিত উপস্থিতি, ক্ষুধার্তদের হাতে তুলে দিলেন খাবার

SIR আবহে তোলপাড়! ভারতেও ভোট, বাংলাদেশের তালিকাতেও নাম! মেমারিতে অভিযোগের ঝড়

abhishek banerjee SIR