/indian-express-bangla/media/media_files/2026/01/17/gold-rate-today-2026-01-17-13-41-19.jpg)
ফেব্রুয়ারির শুরুতেই ফের ঊর্ধ্বমুখী সোনা
Gold Price Today 4th February : ফেব্রুয়ারির শুরুতেই ফের ঊর্ধ্বমুখী সোনার ও রূপোর দাম। ৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে দেশের বিভিন্ন শহরে সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। গুডরিটার্নস ও ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর তথ্য অনুযায়ী, আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৮০ টাকা।
আরও পড়ুন-Humayun Kabir: মাটিতে পা পড়বে না নেতার! ভোটের প্রচারে শুধুই হেলিকপ্টারে উড়বেন হুমায়ুন কবীর
শহরভেদে সোনার দামে সামান্য তারতম্য দেখা গেছে। দিল্লিতে ২৪ ক্যারেট সোনা (১০ গ্রাম) বিক্রি হচ্ছে ১,৬০,৬৮০ টাকায়, ২২ ক্যারেট সোনা ১,৪৭,৩০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১,২০,৫৫০ টাকায়। মুম্বই ও কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১,৬০,৫৩০ টাকা, ২২ ক্যারেট ১,৪৭,১৫০ টাকা এবং ১৮ ক্যারেট ১,২০,৪০০ টাকা। চেন্নাইয়ে সোনার দাম তুলনামূলকভাবে বেশি, যেখানে ২৪ ক্যারেট সোনা ১,৬২,৫৬০ টাকা, ২২ ক্যারেট ১,৪৯,০০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১,২৭,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
পাটনা, লখনউ, কানপুর, নয়ডা, গুরুগ্রাম, জয়পুর ও চণ্ডীগড়ের মতো শহরগুলিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১,৬০,৬৮০ টাকার কাছাকাছি রয়েছে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, ভুবনেশ্বর ও কটকে ২৪ ক্যারেট সোনার দাম ১,৬০,৫৩০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৭,১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
IBJA সূত্রে জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি যেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল প্রায় ১,৩৮,৮০১ টাকা, বুধবার সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৪,৮৭৩ টাকায়। একইসঙ্গে রূপোর দামেও বড়সড় লাফ দেখা গেছে। আজ রূপার দাম প্রতি কিলোগ্রামে ১২,৫০০ টাকারও বেশি বেড়েছে।
আরও পড়ুন-Banglar Bari: ভাড়া বাড়ির দিন শেষ! মাত্র ২৫ হাজার টাকা খরচ করলেই শহরে মিলবে নিজের পাকা ছাদ
গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার যেখানে প্রতি ১০ গ্রামে সোনার দাম ছিল ১,৫৪,০৯০ টাকা, সেখানে বুধবার তা বেড়ে ১,৬০,৬৮০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে, IBJA জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫১,৫২৯ টাকা থেকে বেড়ে ১,৫৮,১৫৮ টাকায় দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের মতে, ৯৯.৯ শতাংশ খাঁটি (২৪ ক্যারেট) সোনার দাম প্রায় ৫,০০০ টাকা বা ৩.৩ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৫৭,৭০০ টাকায় পৌঁছেছে।
উল্লেখযোগ্যভাবে, গত ২৯ জানুয়ারি সোনার দাম প্রতি ১০ গ্রামে সর্বোচ্চ ১,৮৩,০০০ টাকার রেকর্ড গড়েছিল। এরপর সেখান থেকে প্রায় ৩০,৩০০ টাকা বা প্রায় ১৭ শতাংশ দাম কমে যায়। তবে ফেব্রুয়ারির শুরুতেই ফের ঊর্ধ্বমুখী সোনার বাজার, যা ক্রেতা ও বিনিয়োগকারীদের নজর কেড়েছে।
আরও পড়ুন- ৩২ বছর পর ফের আদালতে সওয়াল মমতার, সাদা শাড়ি, গলায় কালো চাদর, SIR নিয়ে মমতার সুপ্রিম গর্জন


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us