Top 5 Breaking News Bengal: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলায় তল্লাশি, জেলমুক্তির পরই বিস্ফোরক পার্থ, পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেট

Top 5 Breaking News Bengal: দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের পর এবার চাঞ্চল্য বাংলায়। বীরভূমে পিকআপ ভ্যান থেকে উদ্ধার ২০,০০০ জেলেটিন স্টিক। মুর্শিদাবাদে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৫।

Top 5 Breaking News Bengal: দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের পর এবার চাঞ্চল্য বাংলায়। বীরভূমে পিকআপ ভ্যান থেকে উদ্ধার ২০,০০০ জেলেটিন স্টিক। মুর্শিদাবাদে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৫।

author-image
Sayan Sarkar
New Update
Beldanga Babri Mosque,  Humayun Kabir statement  ,SBI limit crossed donation,  Ram Temple foundation Murshidabad,  Bengal political controversy,  Shankarav Sarkar BJP,  Mamata Banerjee criticism,  Suvendu Adhikari reaction,  Bengal breaking news,  Judicial Service Exam metro service,বেলডাঙা বাবরি মসজিদ শিলান্যাস  ,হুমায়ুন কবীর বক্তব্য  ,এসবিআই অনুদান লিমিট ক্রস  ,রাম মন্দির শিলান্যাস মুর্শিদাবাদ  ,পশ্চিমবঙ্গ রাজনীতি বিতর্ক  ,শুভেন্দু অধিকারীর অভিযোগ,  অধীর চৌধুরীর প্রতিক্রিয়া,  তৃণমূল বনাম বিজেপি রাজনীতি  ,শনিবার ব্রেকিং নিউজ বাংলা  ,জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা মেট্রো পরিষেবা

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Top 5 Breaking News Bengal: দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নয়া মোড়। এবার বিপূল পরিমাণ বিস্ফোরক উদ্ধার খোদ বাংলায়। বীরভূমের সুলতানপুরের নলহাটি রোডে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ২০,০০০ জেলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট সূত্র ধরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই পিকআপ ভ্যানটি আটক করা হয়। তল্লাশিতে প্রচুর জেলেটিন স্টিক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই বিস্ফোরকগুলি সীমান্তবর্তী জেলা হয়ে অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কার নির্দেশে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করেছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা জানার চেষ্টা চলছে। রাজ্য গোয়েন্দা বিভাগও তদন্তে নেমেছে।

Advertisment

আজ বুধবার রাত ১০টায় SIR-নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল । কমিশন সূত্রে খবর,বুধবার বিকেল ৪টে পর্যন্ত ৬ কোটি ৮৭ লক্ষ ফর্ম বিলি হয়েছে রাজ্যে। কোন কোন জেলায় ৭৫% ফর্ম বিলিও হয়নি। এই নিয়েই আজ রাত ১০টায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন। ইআরওদের সঙ্গে বিশেষ বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকদের। 

এদিকে দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে উঠে আসছে বাংলার যোগসূত্র। বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে হাজির গুজরাট ATS-এর বিশেষ টিম। বুধবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামে পৌঁছায় তদন্তকারী আধিকারিকররা। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক স্থানে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যেসব সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ফোন নম্বরের সূত্রেই বাংলায় এই অভিযান। 

Advertisment

মুর্শিদাবাদের কান্দিতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ। বুধবার দুপুরে গোকর্ণের রামেশ্বরপুরে ডালিম শেখের বাড়িতে রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।ঘটনায় অগ্নিদগ্ধ হন অন্তত ৬ জন। আহতদের মধ্যে রয়েছেন — আল্লাদী বিবি, রুলি বিবি, নুরজাহান খাতুন, আফরিন পারভীন (৩), আনিসুর শেখ ও রিজবা বিবি। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে গোকর্ণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় থাকা ৩ বছরের শিশু আফরিন পারভীনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। বাকিদের মধ্যে তিনজনকে স্থানান্তরিত করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিক অনুমান, সিলিন্ডার থেকে গ্যাস লিক করায় এই বিপত্তি।

তেজস্বী বনাম নীতিশ! বিহারের কুর্সি দখল করবেন কে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিহারে দুই পর্বের বিধানসভা ভোট মিটেছে মঙ্গলবার। লালু-পুত্র তেজস্বী বনাম নিতীশের লড়াই জম-জমাট। গোটা দেশের নজর এখন বিহার নির্বাচনের ফলাফলের দিকে। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।

আরও পড়ুন- এক্সিট পোল ইচ্ছাকৃতভাবে বিজেপি-এনডিএ-কে এগিয়ে রাখছে? বিহার ভোটের ফলাফলের আগে তুঙ্গে বিতর্কে

-দিল্লির লালকেল্লা বিস্ফোরণ মামলায় সব চেয়ে বড় আপডেট, নামি শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে কীভাবে চলত সন্ত্রাসী মডিউল?

 মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে! ফের ঊর্ধ্বমুখী সোনার দাম

“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

এসএসকেএমে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক, লিভার-কিডনির সঙ্গে এবার হার্টও সংরক্ষণ হবে!

SIR পর্বে BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন, স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

উত্তরবঙ্গ জমে কাঠ! দক্ষিণবঙ্গেও নামছে তাপমাত্রা, দিন পাঁচেকেই ঠান্ডা হাড় কাঁপাবে কলকাতাতেও?

West Bengal News Breaking news