/indian-express-bangla/media/media_files/2025/10/26/top-5-breaking-news-2025-10-26-20-32-39.jpg)
top 5 breaking news : দিনের সেরা ৫ খবরের আপডেট জানুন।
১. মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, আদালতের রায় সংবিধানের জয় বললেন শুভেন্দু
দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেও বাতিল করেছে আদালত। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে এই সিদ্ধান্ত। আদালতের রায়ের পর শুভেন্দু অধিকারী বলেছেন, “এটা সংবিধানের জয়, মমতার পরাজয়।”
২. রাজ্যজুড়ে নামছে পারদ, নভেম্বরেই জাঁকিয়ে পড়বে শীত
মাঝ নভেম্বর পড়তেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ঠান্ডার আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে আরও নামবে তাপমাত্রা। কলকাতায় পারদ ১৭–১৮ ডিগ্রি সেলসিয়াসে, পশ্চিমাঞ্চলে (বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর) নেমে যাচ্ছে ১৩–১৪ ডিগ্রিতে। শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে থাকবে ঠান্ডার দাপট।
৩. ফরাক্কায় কন্টেনার থেকে ১৬৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক
গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কায় নাকা চেকিংয়ের সময় এক কন্টেনার থেকে ১৬৮ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। গ্রেফতার হয়েছে চালক। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
আরও পড়ুন-google search:খবরদার! ভুলেও গুগলে এই বিষয়গুলো সার্চ করবেন না, গ্রেফতার হতে পারেন!
৪. কলকাতা মেট্রোর নতুন নিয়ম: রবিবার পিক আওয়ারে শুধুমাত্র এক বুকিং কাউন্টার
১৬ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রিন লাইনের চারটি স্টেশনে— সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, মহাকরণ ও এসপ্ল্যানেড— রবিবার পিক আওয়ারে শুধুমাত্র একটি বুকিং কাউন্টার খোলা থাকবে। নন-পিক আওয়ারে কোনও কাউন্টার খোলা থাকবে না। যাত্রীরা টিকিট ও রিচার্জ করতে পারবেন ASCRM মেশিন বা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে।
৫. শুভেন্দুর সতর্কবার্তা: এবার তৃণমূলের আরও বিধায়কের পদ খারিজ হবে
মুকুল রায়ের পর এবার আরও কয়েকজন তৃণমূল বিধায়কের বিধায়ক পদ খারিজ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নাম নিয়েই বলেন, “তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, তাপসী মণ্ডল— প্রস্তুত থাকুন, এবার একে একে সকলের বিধায়ক পদ খারিজ হবে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us