Top 5 LIC Savings Scheme: নিশ্চিত রিটার্নের পাশাপাশি পান জীবনবিমার সুরক্ষা, চোখ বুঝে বিনিয়োগ করুন LIC-র সেরা এই ৫ পলিসিতে

Top 5 LIC Savings Scheme: কম ঝুঁকিতে নিশ্চিত রিটার্নের পাশাপাশি জীবনবিমার সুরক্ষা, এই দুইয়ের সমন্বয় চাইলে এলআইসি-র সঞ্চয় প্রকল্পগুলি অনেকের কাছেই ভরসার অন্যতম মাধ্যম।

Top 5 LIC Savings Scheme: কম ঝুঁকিতে নিশ্চিত রিটার্নের পাশাপাশি জীবনবিমার সুরক্ষা, এই দুইয়ের সমন্বয় চাইলে এলআইসি-র সঞ্চয় প্রকল্পগুলি অনেকের কাছেই ভরসার অন্যতম মাধ্যম।

author-image
IE Bangla Web Desk
New Update
LIC savings plans, top LIC policies, LIC long term investment, LIC life insurance plans, LIC savings scheme India, LIC Jeevan Anand, LIC Jeevan Shiromani, LIC New Endowment Plan, LIC Jeevan Umang, LIC Jeevan Tarun, low risk investment LIC, LIC policy returns, best LIC plans for savings, life insurance with savings

নিশ্চিত রিটার্নের পাশাপাশি পান জীবনবিমার সুরক্ষা, চোখ বুঝে বিনিয়োগ করুন LIC-র সেরা এই ৫ পলিসিতে

Top 5 LIC Savings Scheme: কম ঝুঁকিতে নিশ্চিত রিটার্নের পাশাপাশি জীবনবিমার সুরক্ষা, এই দুইয়ের সমন্বয় চাইলে এলআইসি-র সঞ্চয় প্রকল্পগুলি অনেকের কাছেই ভরসার অন্যতম মাধ্যম। দীর্ঘমেয়াদে বড় অঙ্কের তহবিল গড়ে তুলতে এলআইসি-র এমন কিছু পলিসি রয়েছে, যেখানে বিনিয়োগের সঙ্গে সঙ্গে ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত হয়। সেই রকমই শীর্ষ পাঁচটি এলআইসি সঞ্চয় প্রকল্প নিয়ে রইল বিস্তারিত।

Advertisment

আরও পড়ুন-  Lionel Messi Kolkata visit: বিশৃঙ্খলায় ছিন্নভিন্ন যুবভারতী, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষমা চাইলেন মেসি-ভক্তদের কাছে    

এলআইসি জীবন আনন্দ পলিসি মূলত মধ্যবিত্ত ও বাজেট-ফ্রেন্ডলি গ্রাহকদের জন্য তৈরি। খুব অল্প প্রিমিয়াম থেকেই এই পলিসিতে বিনিয়োগ শুরু করা যায়। দৈনিক প্রায় ৪৫ টাকা বা মাসে আনুমানিক ১,৩৫৮ টাকা প্রিমিয়ামে এই পলিসি নেওয়া সম্ভব। ন্যূনতম ১৫ বছরের মেয়াদ শেষে বোনাসসহ এককালীন অর্থ পাওয়া যায়, যা ভবিষ্যতে প্রায় ২৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

উচ্চ আয়ের মানুষের কথা মাথায় রেখে আনা হয়েছে এলআইসি জীবন শিরোমণি। এটি একটি প্রিমিয়াম সঞ্চয় ও বীমা প্রকল্প, যেখানে স্বল্প সময় প্রিমিয়াম দিয়ে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়। এই পলিসিতে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বীমাকৃত অর্থ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, ৩০ বছর বয়সে ২০ বছরের মেয়াদের পলিসি নিলে মাত্র চার বছর প্রিমিয়াম দিতে হয়, যদিও সুবিধা মিলবে পুরো মেয়াদ জুড়ে।

যাঁরা বীমার পাশাপাশি স্থির ও নিরাপদ বিনিয়োগ খুঁজছেন, তাঁদের জন্য এলআইসি নিউ এনডাউমেন্ট প্ল্যান একটি জনপ্রিয় বিকল্প। এটি সঞ্চয় ও জীবনবিমা, দুইয়েরই সুবিধা দেয়। কম ঝুঁকির এই প্রকল্পে সুনির্দিষ্ট রিটার্নের পাশাপাশি বোনাসও যোগ হয়, ফলে দীর্ঘমেয়াদে এটি একটি নির্ভরযোগ্য আর্থিক পরিকল্পনা হিসেবে ধরা হয়।

আরও পড়ুন- কেরলে রাজনৈতিক পালাবদল! তিরুবনন্তপুরমে গেরুয়া ঝড়! উচ্ছ্বাসে ভাসলেন প্রধানমন্ত্রী মোদী

অবসর-পরবর্তী নিয়মিত আয়ের কথা ভাবলে এলআইসি জীবন উমঙ্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্দিষ্ট সময় প্রিমিয়াম দেওয়ার পর এই পলিসি থেকে প্রতি বছর ৮ শতাংশ হারে গ্যারান্টিযুক্ত অর্থ ফেরত পাওয়া যায়, যা আজীবন চলতে থাকে। পলিসিধারকের মৃত্যুর পর পরিবার পুরো বীমা কভারেজের সুবিধা পায়।

সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এলআইসি জীবন তরুণ একটি কার্যকর পলিসি। শিশুর শিক্ষা, বিবাহ বা অন্যান্য প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি এই প্রকল্পে ২৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করা হয়। শিশুটি ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে প্রতি বছর মানিব্যাক সুবিধা পায় এবং শেষে বোনাসসহ এককালীন অর্থও প্রদান করা হয়।

আরও পড়ুন- ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা?

সব মিলিয়ে, এই পাঁচটি এলআইসি সঞ্চয় প্রকল্প দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা, নিশ্চিত রিটার্ন এবং জীবনবিমার সুরক্ষা এই তিনটি দিকই একসঙ্গে নিশ্চিত করতে পারে।

lic