Post Office Savings Schemes: নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

Post Office Savings Schemes: যাঁরা নিরাপদ বিনিয়োগে বিশ্বাস করেন, তাঁদের জন্য পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলি হতে পারে অন্যতম সেরা বিকল্প। এই স্কিমগুলিতে বিনিয়োগ করলে বছরে ৭% থেকে ৮.২% পর্যন্ত নিশ্চয় রিটার্ন পাওয়া যাবে।

Post Office Savings Schemes: যাঁরা নিরাপদ বিনিয়োগে বিশ্বাস করেন, তাঁদের জন্য পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলি হতে পারে অন্যতম সেরা বিকল্প। এই স্কিমগুলিতে বিনিয়োগ করলে বছরে ৭% থেকে ৮.২% পর্যন্ত নিশ্চয় রিটার্ন পাওয়া যাবে।

author-image
Sayan Sarkar
New Update
Post Office Savings Schemes, Small Savings Schemes, PPF interest rate, Sukanya Samriddhi Yojana, Kisan Vikas Patra, Senior Citizens Savings Scheme, National Savings Certificate, Mahila Samman Savings Certificate, Post Office Time Deposit, assured returns schemes, government savings schemes, best post office schemes 2025, 8 percent interest schemes, safe investment options India

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

Post Office Savings Schemes:বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি  সেভিংস স্কিম,যা আপনাকে মালামাল করবে। 

Advertisment

যাঁরা নিরাপদ বিনিয়োগে বিশ্বাস করেন, তাঁদের জন্য পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলি হতে পারে অন্যতম সেরা বিকল্প। এই স্কিমগুলিতে বিনিয়োগ করলে বছরে ৭% থেকে ৮.২% পর্যন্ত নিশ্চয় রিটার্ন পাওয়া যাবে। এনএসসি (NSC) ও সুখন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে শুরু করে পিপিএফ (PPF) পর্যন্ত একাধিক স্কিম রয়েছে, যাতে আপনি পাবেন  গ্যারান্টেড রিটার্ন।

চলুন দেখে নেওয়া যাক এমন সাতটি জনপ্রিয় পোস্ট অফিস সেভিংস স্কিম যেগুলিতে বিনিয়োগকারীরা পাবেন  নিশ্চিত রিটার্ন —

Advertisment

১. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF):

সবচেয়ে জনপ্রিয় দীর্ঘমেয়াদি সেভিংস স্কিমগুলির একটি, যেখানে বার্ষিক ৭.১% হারে সুদ পাওয়া যায় । এখানে আপনি বছরে ৫০০ থেকে ১.৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।   ১৫ বছর পর সুদে আসলে মোটা টাকা আপনি নিশ্চিত।

২. সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA):

এই স্কিমে বার্ষিক ৮.২% সুদ পাওয়া যায় (১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর)। প্রতি অর্থবছরে ২৫০ থেকে ১.৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা যায়। মাসে বা বছরে একাধিকবার ইচ্ছেমত আপনি টাকা জমা করতে পারবেন।অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পরে আপনি ম্যাচুরিটি পাবেন।

৩. কিসান বিকাশ পত্র (KVP):

এই স্কিমে বছরে ৭.৫% হারে সুদ দেওয়া হয়। বিনিয়োগ করা অর্থ ১১৫ মাসে (৯ বছর ৭ মাসে) দ্বিগুণ হয়ে যায়। ন্যূনতম বিনিয়োগ ১,০০০, সর্বাধিক সীমা নেই।

৪. মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC):

মহিলাদের জন্য বিশেষ এই স্কিমে বার্ষিক ৭.৫% হারে সুদ দেওয়া হয়। এখানে ১,০০০ থেকে ২ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা যায়। অ্যাকাউন্ট খোলার দুই বছর পর পুরো টাকা তুলে নেওয়া যায়।

৫. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC):

এই স্কিমে বার্ষিক ৭.৭% সুদ পাওয়া যায়, যা মেয়াদপূর্তিতে এককালীন দেওয়া হয়। বিনিয়োগের কোনও সর্বাধিক সীমা নেই। ডিপোজিট তারিখের পাঁচ বছর পরে স্কিমটি ম্যাচিউর হয়।

৬. ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট (TD):

এই স্কিমে ৬.৯% থেকে ৭.৫% পর্যন্ত বার্ষিক সুদ পাওয়া যায়। বিনিয়োগের কোনও সীমা নেই। ১, ২, ৩ এবং ৫ বছরের মেয়াদে জমা রাখা যায়।

৭. সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS):

অবসরপ্রাপ্তদের জন্য অন্যতম সেরা স্কিম, যেখানে বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হয়। এখানে ১,০০০ থেকে ৩০ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা যায়। অ্যাকাউন্ট খোলার পাঁচ বছর পর টাকা তোলা যায় এবং মেয়াদ আরও তিন বছর পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন- মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন

সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য

দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

"আমি নাগরিক নই?", SIR আতঙ্কে ছিন্ন হল জীবন! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া

post office Income