Top Five Breaking News In Bengal: চাকরি দুর্নীতি মামলায় জেলমুক্তি, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল, পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেট

Top Five Breaking News In Bengal: রাজ্যের চাকরি দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে উত্তেজনা ছড়াল, গোটা শহরে জারি হাই অ্যালার্ট।

Top Five Breaking News In Bengal: রাজ্যের চাকরি দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে উত্তেজনা ছড়াল, গোটা শহরে জারি হাই অ্যালার্ট।

author-image
Sayan Sarkar
New Update
West Bengal news, WB live updates, Bengal breaking news, Kolkata news today, political news Bengal, WB weather update, West Bengal crime news, Bengal election update, WB government news, পশ্চিমবঙ্গ সংবাদ, আজকের লাইভ আপডেট, বাংলা ব্রেকিং নিউজ, কলকাতা খবর, বাংলার রাজনীতি, আবহাওয়া আপডেট, অপরাধ সংবাদ, নির্বাচন আপডেট, রাজ্য সরকার খবর

পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেট

Top Five Breaking News In Bengal: চাকরি দুর্নীতি মামলায় জেলমুক্তি। জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের বহু আলোচিত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের একদা প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কলকাতার বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। প্রায় তিন বছর ধরে ‘চাকরি দুর্নীতি মামলায়' জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পার্থবাবু। প্রয়োজনীয় নথিপত্র জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছলেই তাঁকে মুক্তি দেওয়া হবে। ২০২২ সালের ২৩ জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায়। একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। প্রথম ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১.৯ কোটি টাকা নগদ এবং অন্য একটি ফ্ল্যাট থেকে ২৭.৯ কোটি টাকা নগদ ও প্রায় ৪.৩ কোটি টাকার সোনার গয়না। পরে অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়, যদিও পরে তিনি জামিন পান। ২০২৪ সালের অক্টোবরে পার্থ চট্টোপাধ্যায়কে আবার সিবিআই হেফাজতে নেয়। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে রাজ্যের সরকারী ও সরকার-পোষিত স্কুলে শিক্ষক এবং গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগেই মূলত এই গ্রেফতারি। সুপ্রিম কোর্ট এই মামলায় চলতি বছরের আগস্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল, তবে নির্দেশ দিয়েছিল যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ না হওয়া পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া যাবে না। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সোমবার সিবিআই আদালত তাঁর জামিনের নির্দেশ দেয়।

Advertisment

সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে প্রবল বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাজুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের জেরে আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দমকল বিভাগ।সূত্রের খবর, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে। তার কিছুক্ষণ পরই আশেপাশে থাকা আরও তিনটি গাড়িতেও আগুন ধরে যায়। দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে। 

রাজ্যের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও কেন্দ্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে ফের তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ করা অর্থ অন্য খাতে সরিয়ে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

Advertisment

'দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করব', বঙ্গে SIR-এর মাঝে ভয়ঙ্কর হুঁশিয়ারি অমিত শাহের। "আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের প্রয়োজন নেই, আমরা লক্ষপতি দিদির ভোটে জিতব,"দ্বিতীয় দফার ভোটের আগে রবিবার বিহারের সাসারামে এক নির্বাচনী জনসভা থেকে মহাজোটকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah)। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাজোট ও বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ করে  কংগ্রেসের রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে তারা “অনুপ্রবেশকারীদের” ভোটব্যাঙ্কে পরিণত করার চেষ্টা করছেন। সভা থেকে তিনি বলেন, “আমরা অনুপ্রবেশকারীদের ভোট চাই না। আমরা সাসারামের যুবক ও লাখপতি  দিদির ভোট নিয়ে জয়লাভ করতে এসেছি।”

দার্জিলিংয়ে গড়ে উঠতে চলেছে এক নতুন ক্রিকেট স্টেডিয়াম, যার নাম হবে ভারতের ২০২৫ মহিলাদের বিশ্বকাপের নায়িকা রিচা ঘোষের নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই উদ্যোগের কথা, যা তরুণ ক্রিকেটার রিচার ঐতিহাসিক সাফল্যের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে গৃহীত হয়েছে।

আরও পড়ুন'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস?

মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে

উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি

চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল

বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়

partha chatterjee delhi West Bengal Blast news in west bengal