আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

Trinamool Congress Foundation Day: ১ জানুয়ারি ২০২৬ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রাজ্যজুড়ে পতাকা উত্তোলন, কর্মসূচি ও মমতা–অভিষেকের বার্তার দিকে নজর রাখছে দলীয় নেতাকর্মীরা। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

Trinamool Congress Foundation Day: ১ জানুয়ারি ২০২৬ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রাজ্যজুড়ে পতাকা উত্তোলন, কর্মসূচি ও মমতা–অভিষেকের বার্তার দিকে নজর রাখছে দলীয় নেতাকর্মীরা। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
Trinamool Congress Foundation Day 2026,  TMC Foundation Day Kolkata,  Trinamool Congress news live  ,West Bengal political news  ,TMC party events 2026,  Mamata Banerjee latest news  ,TMC celebration news  ,West Bengal election 2026 updates,  Trinamool Congress history,  Bengal politics news,তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস ২০২৬,  তৃণমূলের প্রতিষ্ঠা দিবস,  তৃণমূল ভবন খবর  ,কলকাতায় তৃণমূল অনুষ্ঠান  ,মমতা বন্দ্যোপাধ্যায় খবর,  তৃণমূল রাজনৈতিক খবর  ,পশ্চিমবঙ্গ রাজনীতি  ,তৃণমূল কর্মসূচি ২০২৬ , বিধানসভা নির্বাচন ২০২৬,  দলের জন্মদিন খবর

Trinamool Congress Foundation Day 2026: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC Foundation Day: ১ জানুয়ারি ২০২৬। নতুন বছরের প্রথম দিনেই রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের এই দিনে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটির জন্ম দিয়েছিলেন, আজ তা পশ্চিমবঙ্গের শাসক দল এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠার ২৮ বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস।

Advertisment

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কলকাতার তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও বুথ স্তরেও পালন করা হয় প্রতিষ্ঠা দিবস।

আরও পড়ুন- LPG gas price hike: নতুন বছরের শুরুতেই হেঁসেলে ধাক্কা! একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

প্রতিষ্ঠা দিবস মানেই তৃণমূল কর্মীদের কাছে আবেগের দিন। দলের নেতাকর্মীদের একাংশের মতে, এই দিন শুধু একটি দলের জন্মদিন নয়, বরং বাংলার রাজনীতিতে পরিবর্তনের সূচনার প্রতীক। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে টানা তিনবার বিধানসভা নির্বাচনে জয় পেয়ে রাজ্যের শাসনভার সামলাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।

আরও পড়ুন-West Bengal weather: বাংলাজুড়ে কনকনে শীত, কলকাতায় পারদ ১১-এর ঘরে, জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা

এ বছরের প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব আরও বেশি, কারণ আর মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন, এই প্রতিষ্ঠা দিবস থেকে তৃণমূল কী বার্তা দিতে চায়। দলের সর্বস্তরের নেতাকর্মীরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে তাকিয়ে রয়েছেন।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠা দিবসের মূল বার্তা হলো উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বাংলার স্বার্থ রক্ষা। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের বঞ্চনার অভিযোগ, উন্নয়ন প্রকল্পের সাফল্য এবং আগামী নির্বাচনের রূপরেখা, এই সব বিষয় উঠে আসতে পারে নেতৃত্বের বক্তব্যে।

আরও পড়ুন-Railway Discount On Ticket Booking: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর, মান্থলি থেকে লোকাল টিকিট, বড় ছাড়ের ঘোষণা, কবে থেকে মিলবে এই সুবিধা?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস কার্যত ভোটের ময়দানে নামার প্রস্তুতির সূচনা। সংগঠনকে আরও মজবুত করা, কর্মীদের চাঙ্গা করা এবং বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের সুর, সবই স্পষ্ট হতে পারে আজকের কর্মসূচিতে।

নতুন বছরের প্রথম দিনেই দলের প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন নিজেদের রাজনৈতিক ঐতিহ্যকে স্মরণ করছে, তেমনই অন্যদিকে আগামী নির্বাচনের আগে শক্ত বার্তা দিতে চাইছে বলেই মত রাজনৈতিক মহলের।

tmc Mamata Banerjee CM Mamata banerjee West Bengal political news Trinamool Congress Foundation Day 2026 TMC Foundation Day Kolkata