Humayun Kabir: “৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের রং বদলে দেব!” দলে থাকলেও দলে নেই? ফের বিস্ফোরক হুমায়ুন কবীর!

Murshidabad politics: মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ফের বিতর্কে। দলের জেলা নেতৃত্বকে প্রকাশ্যে আক্রমণ করে তিনি বলেন, “যদি কেউ ভাবে আমার দরকার নেই, তবে ৪৮ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনীতির রং বদলে দেব।”

Murshidabad politics: মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ফের বিতর্কে। দলের জেলা নেতৃত্বকে প্রকাশ্যে আক্রমণ করে তিনি বলেন, “যদি কেউ ভাবে আমার দরকার নেই, তবে ৪৮ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনীতির রং বদলে দেব।”

author-image
Gopal Thakur
New Update
Beldanga Babri Masjid Shilanyas  ,Humayun Kabir Babri Masjid  ,Beldanga police security  ,Murshidabad Babri Masjid news,  TMC suspended MLA Babri Masjid  ,Babri Masjid controversy West Bengal,  Murshidabad political tension,  Babri Masjid inauguration security  ,Police and administration alert  ,West Bengal communal issue,বেলডাঙা বাবরি মসজিদ  ,হুমায়ুন কবীর বাবরি শিলান্যাস,  মুর্শিদাবাদ পুলিশ সতর্কতা , তৃণমূল সাসপেন্ডেড বিধায়ক,  বাবরি মসজিদ উত্তেজনা,  শিলান্যাস নিরাপত্তা  ,প্রশাসনিক সতর্কতা,  মুর্শিদাবাদ রাজনীতি,  পুলিশ মোতায়েন,  ধর্মীয় ঘটনা পশ্চিমবঙ্গ

Humayun Kabir: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

Bengal politics: মুর্শিদাবাদ তৃণমূলে ফের উত্তেজনা। ফের একবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার ভরতপুরে তৃণমূলের SIR (Special Intensive Revision) ওয়াররুম উদ্বোধনের মঞ্চ থেকে প্রকাশ্যেই দলের সহকর্মীদের উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন তিনি।

Advertisment

বিধায়কের হুঁশিয়ারি, “যদি কেউ ভাবে, আমার মতো অসভ্য লোকের দলের প্রয়োজন নেই, তবে তারা ভুল ভাবছে। আমি ৪৮ ঘণ্টার মধ্যে দেখিয়ে দেব, মুর্শিদাবাদের রাজনীতির রং কীভাবে বদলে যায়।”

আরও পড়ুন- SIR: গলায় জুতোর মালা, রক্তাক্ত BJP এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

হুমায়ুনের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। গতকাল হুমায়ুন কবীর আরও বলেন, “আমরা কাউকে আঙুল দেখাব না, কিন্তু কেউ আমাদের দিকে আঙুল তুললে আমরা দুই আঙুল তুলব। ইট ছুড়লে পাথর দিয়ে জবাব দেব। এতদিন মুখ বুজে সহ্য করেছি, আর নয়।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার-এর সঙ্গে হুমায়ুন কবীরের সম্পর্ক অত্যন্ত তিক্ত। তিনি প্রায়ই কখনও সরাসরি, কখনও ইঙ্গিতের মাধ্যমে অপূর্ব সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করে থাকেন। এবারের বক্তব্যেও নাম না করেই ফের তীব্র ভাষায় জেলা নেতৃত্বকে আক্রমণ করেন হুমায়ুন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিধায়ক বলেন, “নেতাগিরি করবে, আর ভোটে তৃণমূল তিন নম্বরে থাকবে! কান্দিতে তিন নম্বর, বহরমপুর পুরসভায় তিন নম্বর— তারাই আবার আমাদের নেতা হবে? আমাদের চুল চেপে অর্ডার দিয়ে যাবে, সেটা আমরা মানব না।”

দলের শীর্ষ নেতৃত্ব—শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখ—এর আগে একাধিকবার তাঁকে ডেকে সতর্ক করেছিলেন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হুমায়ুন কবীরের ‘বিধিনিষেধ অমান্য’ বক্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- same-sex marriage: সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনি — বিবাহবন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি

তবু দলীয় সতর্কবার্তার পরেও বিধায়কের মুখে ফের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি তোপ—তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সংগঠনের ভেতরকার অন্দরের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে নিয়ে এল।

আরও পড়ুন-West Bengal Weather: শীতের 'সিগন্যাল’ মিলেছে, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

 রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য শুধু দলের ভেতর অস্বস্তি বাড়াচ্ছে না, বরং ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী-সংঘাত আরও স্পষ্ট করে তুলছে।

TMC MLA Humayun Kabir CM Mamata banerjee SIR Murshidabad politics TMC dispute