kalyan Banerjee On CJI: দেশের প্রধান বিচারপতিকেই এবার নিশানা, কল্যাণের মন্তব্যকে হাতিয়ার বিজেপির

kalyan Banerjee On CJI: “টিআরপি বাড়াতে বিচারপতিরা এখন বেশি কথা বলেন”, ফের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ফেললেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

kalyan Banerjee On CJI: “টিআরপি বাড়াতে বিচারপতিরা এখন বেশি কথা বলেন”, ফের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ফেললেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC’s Kalyan Banerjee hurts himself,TMC MP Kalyan Banerjee,BJP MP Abhijit Gangopadhyay, Waqf Bill meet,তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওয়াকফ বিল

কল্যাণের মন্তব্য ঘিরে তুলকালাম

kalyan Banerjee On CJI: “টিআরপি বাড়াতে বিচারপতিরা এখন বেশি কথা বলেন”, ফের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ফেললেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।  মঙ্গলবার রোহিঙ্গা সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন তুলেছেন, “রোহিঙ্গাদের কি লালগালিচা বিছিয়ে স্বাগত জানানো হবে?” প্রধান বিচারপতির এই মন্তব্যর পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন বিস্ফোরক মন্তব্য করেন। এর পরেই বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আক্রমণে নামেন।

Advertisment

SIR: মৃত নেই, ভুয়ো নেই, সবাই ঠিক! বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে? SIR পর্বে তোলপাড় রাজ্য

মঙ্গলবার এক ভিডিও বার্তায় পুনাওয়ালা অভিযোগ করেন, “তৃণমূল সকল সীমা অতিক্রম করেছে। সুপ্রিম কোর্টকেও রেহাই দিচ্ছে না। প্রধান বিচারপতির রোহিঙ্গাদের নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিপ্তে তৃণমূল সাংসদ তাঁকে আক্রমণ করেছেন। ২০০৫ সালে যেটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরাই সমর্থন করেছিলেন।” তিনি আরও দাবি করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা ‘টিআরপি’র জন্য নয়, বরং “ভিআরপি, ভোট ব্যাংক রেটিং পয়েন্ট”—এর জন্য।

Advertisment

পুনাওয়ালা আরও স্মরণ করিয়ে দেন, এটা  সেই একই তৃণমূল, যার সাংসদ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করে কটাক্ষ করেছিলেন। তাঁর অভিযোগ, “এরা আগেই হুমকি দিয়েছিল, পশ্চিমবঙ্গে যদি  এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) হয়, তবে নির্বাচন কমিশনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। কমিশনের কর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিল।”

কলকাতার একদম পাশেই স্বর্গ! সৌন্দর্য্য ঝড় তুলছে ফেসবুকে, সপ্তাহান্তে বেড়ানোর 'সেরার সেরা' ঠিকানা

তিনি আরও বলেন, তৃণমূল নিয়মিতভাবে সংবিধানিক প্রতিষ্ঠান,  সিবিআই, এনআইএ- কেও  আক্রমণ করে এবং নিরাপত্তা বাহিনীকে ভয় দেখিয়ে ভোটব্যাংকের রাজনীতি করে। “রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষ নেওয়ার মতো আচরণ করছে ওরা। এমনকি সংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে ভোটব্যাংক বাঁচাতে চাইছে,” অভিযোগ বিজেপি নেতার।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য নিজের মন্তব্যে অনড়। তাঁর দাবি, “আগে বিচারপতিরা কম কথা বলতেন ও রায় ঘোষণার সময়েই বক্তব্য রাখতেন। এখন টিআরপি বাড়ানোর জন্য বিচারপতিরা বেশি কথা বলেন, কিন্তু রায় দেন না। এটাই বড় সমস্যা”।  প্রধান বিচারপতি সুর্য কান্তের মন্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, “তিনি দেশের প্রধান বিচারপতি। তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিচারপতিদের ‘লুজ কমেন্ট’ করা উচিত নয়।”

ভোটার তালিকা যাচাইয়ে আরও সতর্কতার পরামর্শ, SIR ফর্ম জমার সময় বাড়ল

এই মন্তব্যে রাজনৈতিক রণক্ষেত্র আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও বিচারব্যবস্থা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব নতুন করে তীব্র আকার নিয়েছে।

tmc CJI Kalyan Banerjee