৮টি যুদ্ধ, সাড়ে তিন কোটি প্রাণ বাঁচিয়েছেন ট্রাম্প? নিজের ঢাক নিজেই পেটালেন মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে বিস্ফোরক দাবি করেন। মে ২০২৫-এ দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর মধ্যস্থতার ফলেই সম্ভাব্য একটি ‘নিউক্লিয়ার ওয়ার’ এড়ানো গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
US Iran tension, Donald Trump Iran warning, US military moving towards Iran, US naval fleet Middle East, Iran nuclear program warning, Trump Iran conflict, Middle East military tension, US aircraft carrier Iran, USS Abraham Lincoln Iran, Iran death penalty protest, IAEA Iran uranium stockpile, US Iran latest news

৮টি যুদ্ধ, সাড়ে তিন কোটি প্রাণ বাঁচিয়েছেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে বিস্ফোরক দাবি করেন। মে ২০২৫-এ দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর মধ্যস্থতার ফলেই সম্ভাব্য একটি ‘নিউক্লিয়ার ওয়ার’ এড়ানো গিয়েছে।

Advertisment

তবে বক্তব্য রাখতে গিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে তীব্র বিভ্রান্তি ছড়ায়। ভাষণে ট্রাম্প দাবি করেন, ক্ষমতায় ফেরার পর প্রথম ১০ মাসে তিনি নাকি ৮টি যুদ্ধ থামিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি কম্বোডিয়া-থাইল্যান্ড, ভারত-পাকিস্তানসহ একাধিক সংঘাতের কথা উল্লেখ করেন। 

তাঁর কথায়, “ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিউক্লিয়ার যুদ্ধে গড়াতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি নিজেই বলেছিলেন—ট্রাম্পের হস্তক্ষেপ না হলে ৩.৫ কোটি মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু বক্তব্যের উপস্থাপনা এমনভাবে হয় যে তা শুনে অনেকেই ধরে নেন, ট্রাম্প দাবি করছেন তিনি সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রাণ রক্ষা করেছেন।

Advertisment

এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ও সামাজিক মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক ও ব্যঙ্গ-বিদ্রূপ। তবে হোয়াইট হাউস-ঘনিষ্ঠ সূত্র ও ভাষণের লিখিত প্রতিলিপি অনুযায়ী, ট্রাম্প মূলত শরিফের সেই মন্তব্যের উল্লেখই করতে চেয়েছিলেন, যেখানে তিনি ট্রাম্পের ভূমিকায় ৩.৫ কোটি মানুষের প্রাণ রক্ষার কথা বলেছিলেন।

ট্রাম্প তাঁর ভাষণে বিশ্বজুড়ে একাধিক সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন, ভারত-পাকিস্তান প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রকৃত অর্থ নিয়ে এখনও রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত।

আরও পড়ুন- ভোটের ময়দানে নতুন সমীকরণ! বাম-ISF জোট নিয়ে বড় ধামাকার অপেক্ষায় বাংলা

Donald Trump