/indian-express-bangla/media/media_files/2026/01/23/trump-board-of-peace-india-wait-and-watch-delhi-diplomatic-dilemma-2026-01-23-13-04-36.jpg)
Donald Trump & PM Narendra Modi: ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Donald Trump-PM Narendra Modi: গাজা তথা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (সাবেক টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে দুই রাষ্ট্রনেতার এই কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন।
'বোর্ড অফ পিস'-এ আমন্ত্রণ
শুধু ফোনালাপই নয়, বিশ্বশান্তি রক্ষায় প্রধানমন্ত্রী মোদীকে এক বড় দায়িত্ব দিতে চলেছেন ট্রাম্প। গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী সংঘাত নিরসনের লক্ষ্যে গঠিত হতে চলা ‘বোর্ড অফ পিস’ (Board of Peace)-এ যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রদূত সার্জিও গোর এক্স হ্যান্ডেলে ট্রাম্পের লেখা সেই আমন্ত্রণপত্রটি শেয়ার করেছেন।
আরও পড়ুন- একধাক্কায় ফি কমে অর্ধেক! জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বিরাট ঘোষণা শতবর্ষ প্রাচীন পুরসভার
চিঠিতে ট্রাম্প লিখেছেন, "ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে মধ্যপ্রাচ্যে শান্তি সুনিশ্চিত করার এই ঐতিহাসিক এবং মহৎ প্রচেষ্টায় আমার সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো আমার কাছে অত্যন্ত সম্মানের। আসুন, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে আমরা একটি নতুন ও সাহসী পদক্ষেপ গ্রহণ করি।"
আরও পড়ুন-Offbeat beaches: দীঘা-পুরীর দিন কি শেষ? কলকাতার কাছেই মিলল নীল জলের এক 'গোপন' স্বর্গরাজ্য!
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও দ্বিপাক্ষিক সম্পর্ক
এই ফোনালাপের ঠিক কয়েকদিন আগেই ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ভারত ও আমেরিকার সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে বলেছিলেন, "আমেরিকার জনগণের পক্ষ থেকে ভারত সরকার এবং জনগণকে আন্তরিক অভিনন্দন। বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমেরিকা ও ভারত একটি ঐতিহাসিক বন্ধন ভাগ করে নেয়।"
ইন্ডিয়া গেট প্রসঙ্গ
এর আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ইন্ডিয়া গেটের একটি ছবি পোস্ট করে জল্পনা বাড়িয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি ভারতের এই স্মৃতিসৌধের প্রশংসা করে লিখেছিলেন, "ভারতের সুন্দর ট্রায়াম্ফাল আর্চ (বিজয় তোরণ)। আমাদেরটা হবে এদের সবার মধ্যে সেরা!"
রাজনৈতিক মহলের মতে, মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে ভারতকে শান্তি আলোচনায় সামিল করতে চাওয়া আন্তর্জাতিক কূটনীতিতে মোদীর গুরুত্ব এবং ভারত-মার্কিন সম্পর্কের নতুন সমীকরণকেই নির্দেশ করছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us