'এমন প্রত্যাঘাত আগে দেখেনি বিশ্ব', ইরানকে এবার খোলা চ্যালেঞ্জ ট্রাম্পের, তবে কী এবার....

ইরানে চলমান অস্থিরতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, "ইরানে এমন কিছু মানুষ মারা গিয়েছেন, যাদের মারা যাওয়ার কথা নয়। আমি জানি না এরা প্রকৃত অর্থে নেতা, না কি কেবল হিংসার জোরে ক্ষমতায় আছে।”

ইরানে চলমান অস্থিরতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, "ইরানে এমন কিছু মানুষ মারা গিয়েছেন, যাদের মারা যাওয়ার কথা নয়। আমি জানি না এরা প্রকৃত অর্থে নেতা, না কি কেবল হিংসার জোরে ক্ষমতায় আছে।”

author-image
IE Bangla Web Desk
New Update
Trump Iran negotiation, Iran protests news, US warning to Iran, Trump military action threat, Iran anti-government protests, Khamenei US talks, US Iran tension, Trump Air Force One statement

ইরান নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনি নেতৃত্বাধীন প্রশাসন তাঁর সঙ্গে যোগাযোগ করে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। তবে একই সঙ্গে কড়া সতর্কবার্তা দিয়ে ট্রাম্প জানিয়েছেন, বৈঠকের আগেই প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে।

Advertisment

আরও পড়ুন- ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?   

রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের শীর্ষ নেতৃত্ব গতকাল ফোন করেছিলেন। একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তারা আলোচনা করতে চায়।” যদিও তিনি যোগ করেন, “তবে বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ করতে হতে পারে।”

ইরানে চলমান অস্থিরতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানে এমন কিছু মানুষ মারা গিয়েছেন, যাদের মারা যাওয়ার কথা নয়। আমি জানি না এরা প্রকৃত অর্থে নেতা, না কি কেবল হিংসার জোরে ক্ষমতায় আছে।” মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের পরিস্থিতির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কড়া নজর রাখছে। তাঁর কথায়, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমাদের সামনে কিছু শক্তিশালী বিকল্প রয়েছে। আমরা সময়ে  উপযুক্ত সিদ্ধান্ত নেব।”

আরও পড়ুন- ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন,২৬ জানুয়ারির আগে নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ

ইরান কি ‘রেড লাইন’ অতিক্রম করেছে এই প্রশ্নের উত্তরে ট্রাম্প নির্দিষ্ট কোনও সামরিক পরিকল্পনার কথা বলতে অস্বীকার করেন। তিনি বলেন, “আপনারা কি চান আমি এখনই বলে দিই কোথায়, কখন এবং কীভাবে আক্রমণ হবে?”

ট্রাম্প জানান, ইরানের পরিস্থিতি নিয়ে তিনি প্রতি ঘণ্টায় আপডেট পাচ্ছেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বিক্ষোভে মৃত্যুর খবর নিয়ে তিনি বলেন, কিছু মানুষ ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, আবার কেউ কেউ গুলিতেও নিহত হয়েছেন।

ইরান বা তাদের মিত্রদের সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্য, “ওরা যদি এমন কিছু করে, তাহলে আমরা এমনভাবে আঘাত করব, যা তারা আগে কখনও দেখেনি। বিশ্বাসই করতে পারবে না।” তিনি আরও বলেন, ইরানের উচিত ইতিমধ্যেই মার্কিন হুঁশিয়ারিকে গুরুত্ব দিয়ে দেখা"। 

যদিও ট্রাম্প জানাননি, এই বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির সঙ্গে কোনও সমন্বয় করেছেন কি না, কিংবা কবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের একাধিক শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বর্তমান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

আরও পড়ুন- ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন,২৬ জানুয়ারির আগে নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ

Trump Iran