/indian-express-bangla/media/media_files/2025/09/09/donald-trump-2025-09-09-16-48-29.jpg)
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ২০২৬ সালের শুরুতেই ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরুর পর এবার ল্যাটিন আমেরিকার আরেক দেশ মেক্সিকোকে হুমকি দিলেন তিনি। মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে ট্রাম্প শুধু মেক্সিকো নয়, কলম্বিয়া ও কিউবাকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED
ট্রাম্পের এই মন্তব্যকে মেক্সিকোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, মেক্সিকোর সশস্ত্র বাহিনী মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক চোরাচালান দমন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত রয়েছে। গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৫ অনুযায়ী, মেক্সিকোর সামরিক শক্তির অবস্থান বিশ্বে ৩২তম।
পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোর সেনা, নৌ ও বিমান বাহিনী মিলিয়ে প্রায় ৪ লক্ষ ১২ হাজার সক্রিয় সেনা রয়েছে। প্রতিরক্ষা বাজেট বছরে আনুমানিক ১০ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকটাই কম। সীমিত সংখ্যক ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও যুদ্ধবিমান নিয়ে মূলত অভ্যন্তরীণ নিরাপত্তার দিকেই নজর দেয় মেক্সিকান সেনাবাহিনী। বড় পরিসরের যুদ্ধের জন্য তাদের ক্ষমতা সীমিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে ট্রাম্পের যুক্তি, মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে মাদক পাচার হচ্ছে। যার কারণে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। তাঁর অভিযোগ, মেক্সিকো সরকার এই ধরণের মাদক চক্রগুলো দমনে ব্যর্থ। তাই তিনি এই মাদক পাচারকারী গোষ্ঠীগুলিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে সামরিক পদক্ষেপের পক্ষে হুঁশিয়ারি দিয়েছেন।
পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা! হেল্পলাইন চালু করলেন অভিষেক
অন্যদিকে, আমেরিকা ও ভারতের সম্পর্ক নিয়েও বাড়ছে টানাপোড়েন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের দাবি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছেন। এই বিলে বলা হয়েছে, যে সব দেশ জেনেশুনে রাশিয়া থেকে ইউরেনিয়াম ও পেট্রোলিয়াম পণ্য কিনবে, তাদের উপর যুক্তরাষ্ট্র ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে। এই তালিকায় ভারত, চিন ও ব্রাজিলের নাম উঠে এসেছে।
শুরুতেই অঘটন, গঙ্গাসাগর মেলায় ভয়ঙ্কর অগ্নিকান্ড, পুড়ে ছাই একাধিক অস্থায়ী তাঁবু
ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে ছাড়ের দামে অপরিশোধিত তেল কেনায় অন্যতম প্রধান দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এই পদক্ষেপকে রাশিয়ার অর্থনীতিতে পরোক্ষ সহায়তা হিসেবেই দেখছে। এর জেরে আগেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা। নতুন আইন কার্যকর হলে, ভারতীয় পণ্য ও পরিষেবার উপর আরও কঠোর শুল্ক বসানোর ক্ষমতা পেতে পারে ওয়াশিংটন।
বিশেষজ্ঞদের মতে, এই বিলটি কংগ্রেসে পাশ হলে মার্কিন প্রেসিডেন্টের হাতে ব্যাপক ক্ষমতা চলে যাবে এবং তাঁকে শুল্ক আরোপ থেকে আইনগতভাবে আটকানো কঠিন হবে। ফলে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে আরও উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।
"মমতা বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা"! আটকের পর বিজেপিকে তুলোধোনা মহুয়া মৈত্রের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us