/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
উন্নাও ধর্ষণ মামলায় বিরাট বিপাকে কুলদীপ সিং সেঙ্গার
Unnao Rape Case Supreme Court Hearing: উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার সোমবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন। ২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করার যে নির্দেশ দিল্লি হাইকোর্ট দিয়েছিল, শীর্ষ আদালত সেই আদেশে আপাতত স্থগিতাদেশ জারি করেছে। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি হাইকোর্টের সাজা স্থগিতের আদেশের উপর স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। একই সঙ্গে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সিবিআইয়ের আপিলের বিষয়ে কুলদীপ সেঙ্গারকে নোটিশ জারি করা হয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, সেঙ্গার অন্য একটি মামলায় ইতিমধ্যেই কারাবন্দি থাকায় এই পর্যায়ে তাঁকে কোনওভাবেই জেল থেকে মুক্তি দেওয়া হবে না।
এর আগে দিল্লি হাইকোর্ট কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন সাজা স্থগিত করে তাঁকে স্বস্তি দিয়েছিল এবং জামিনও মঞ্জুর করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সিবিআইয়ের আবেদনের উপর শুনানি হয়, যেখানে সংস্থার তরফে সেঙ্গারের সাজা বহাল রাখার আবেদন জানায়।
শুনানির পর ভুক্তভোগী পরিবারের আইনজীবী হেমন্ত কুমার মৌর্য বলেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে ভুক্তভোগী ও তাঁর পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে । তাঁর দাবি, আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনও পরিস্থিতিতেই অভিযুক্তকে জেল থেকে মুক্তি দেওয়া যাবে না এবং হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী আদেশ আপাতত স্থগিত থাকবে। তিনি আরও জানান, অভিযুক্ত মুক্তি পেলে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা হানির গুরুতর আশঙ্কা ছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে উন্নাও জেলায় এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০১৯ সালের ডিসেম্বরে একটি নিন্ম আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৯ সালের আগস্টে এই ধর্ষণ মামলা এবং সংশ্লিষ্ট অন্যান্য মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল।
শুনানির সময়, সিবিআইয়ের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এটিকে "অত্যন্ত ভয়াবহ" মামলা বলে অভিহিত করেন। "আমরা মেয়েটির কাছে দায়বদ্ধ," তিনি বলেন।
আরও পড়ুন-দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে ওয়াইসির বড় বক্তব্য, কী বলেছেন জানেন?
আরও পড়ুন-টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন! দুটি বগি পুড়ে ছাই...একজন নিহত, আহত একাধিক
আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ
আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us