upsc civil services mains result 2025:UPSC সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষার ফল প্রকাশ, কবে থেকে শুরু ইন্টারভিউ?

upsc civil services mains result 2025: কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-থেকে ফলাফল জানতে পারবেন প্রার্থীরা। চলতিবছর পরীক্ষায় মোট ২,৭৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যাঁদের এখন ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

upsc civil services mains result 2025: কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-থেকে ফলাফল জানতে পারবেন প্রার্থীরা। চলতিবছর পরীক্ষায় মোট ২,৭৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যাঁদের এখন ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

author-image
Sayan Sarkar
New Update
UPSC ফলাফল ২০২৫, UPSC মেইনস রেজাল্ট, সিভিল সার্ভিস পরীক্ষা, UPSC mains result 2025, UPSC interview round, UPSC DAF-II form, IAS IPS IFS IRS recruitment, upsc.gov.in result, সিভিল সার্ভিস সাক্ষাৎকার, UPSC ধোলপুর হাউস, UPSC mains qualified candidates, UPSC interview schedule

UPSC সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ

upsc civil services mains result 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করেছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-থেকে ফলাফল জানতে পারবেন প্রার্থীরা। চলতিবছর পরীক্ষায় মোট ২,৭৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যাঁদের এখন ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

Advertisment

চলতি বছর সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২২ আগস্ট থেকে ৩১ আগস্ট, ২০২৫ পর্যন্ত। প্রতিদিন দুটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল—প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। প্রায় ১৪,১৬১ জন প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এবার মোট ৯৭৯টি শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে।

UPSC জানিয়েছে, মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শীঘ্রই সাক্ষাৎকারের সময়সূচি জানানো হবে। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে তাদের ইন্টারভিউ লেটার  ডাউনলোড করতে হবে।

Advertisment

কমিশনের প্রকাশিত পিডিএফ ফাইলে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা রয়েছে। তবে সাক্ষাৎকারের আগে সকল প্রার্থীকে অনলাইনে ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম-II (DAF-II) পূরণ করতে হবে। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে এই ফর্ম জমা না দিলে প্রার্থী সাক্ষাৎকারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

উল্লেখ্য, UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়—প্রিলিমিনারি, মেইন এবং সাক্ষাৎকার। এই তিনটি পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের দেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ পরিষেবায় যেমন IAS, IPS, IFS ও IRS-এ নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন-“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

এসএসকেএমে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক, লিভার-কিডনির সঙ্গে এবার হার্টও সংরক্ষণ হবে!

SIR পর্বে BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন, স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

উত্তরবঙ্গ জমে কাঠ! দক্ষিণবঙ্গেও নামছে তাপমাত্রা, দিন পাঁচেকেই ঠান্ডা হাড় কাঁপাবে কলকাতাতেও?

upsc