/indian-express-bangla/media/media_files/2026/01/04/us-custody-first-photo-nicolas-maduro-arrest-venezuela-american-airstrike-2026-01-04-08-12-51.jpg)
কালো আইপ্যাচ, হাতে হাতকড়া! ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করল আমেরিকা
কালো আইপ্যাচ, হাতে হাতকড়া, এক হাতে জলের বোতল মার্কিন হেফাজত থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাদুরোর চোখ বাঁধা, চারপাশে কড়া নিরাপত্তা। এই ঘটনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ একাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলার খবর আসে এবং দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
শাহরুখ খানকে 'বয়কটে'র ডাক, বলিউড বাদশাকে নিয়ে বিফোরক মন্তব্য জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যরাতে বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে মার্কিন বাহিনী। অভিযানের পরপরই তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মার্কিন হেফাজতে থাকা অবস্থায় মাদুরোর প্রথম ছবি প্রকাশিত হয়েছে বলে জানানো হয়েছে, যাকে ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড়
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই গ্রেপ্তার প্রমাণ করে আমেরিকা কারও কাছে মাথা নত করবে না। তাঁর কথায়, “আমেরিকা কোনও চাপের কাছে নতিস্বীকার করে না।” সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাদুরো দম্পতিকে তাঁদের শোবার ঘর থেকেই টেনে বের করে আনা হয়। অন্যদিকে এপি জানিয়েছে, কারাকাসের কড়া পাহারায় থাকা ফোর্ট টিউনা সামরিক কমপ্লেক্সের ভিতরে অবস্থিত বাসভবনে তাঁরা ঘুমিয়ে ছিলেন, সেই সময়ই মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালায়।
বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
ট্রাম্প আরও বলেন, “পুরো অভিযানটি ছিল সরাসরি সম্প্রচার দেখা একটি টিভি অনুষ্ঠানের মতো।” তাঁর দাবি, চার দিন ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল এবং পুরো প্রক্রিয়ায় কোনও মার্কিন সেনার প্রাণহানি হয়নি। তিনি জানান, মাদুরো ও তাঁর স্ত্রীকে যুদ্ধজাহাজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।
এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল বন্ডি জানিয়েছেন, নিকোলাস মাদুরোর বিচার হবে নিউ ইয়র্কে। তাঁর বক্তব্য অনুযায়ী, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে মাদক-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা। শীঘ্রই মার্কিন আদালতে এই মামলার শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us