/indian-express-bangla/media/media_files/2025/12/29/us-helicopter-collision-new-jersey-pilot-death-2025-12-29-13-17-57.jpg)
মার্কিন আকাশে দুটি হেলিকপ্টারের ভয়ঙ্কর সংঘর্ষ
মার্কিন আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। মৃত্যু পাইলটের। অন্যজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে এল ভয়াবহ ভিডিও।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রবিবার একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ নিউ জার্সির আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে একজন পাইলট ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় আবহাওয়া পরিষ্কার ছিল। ঘটনাটি নিউ জার্সির হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে সকাল ১১:২৫ মিনিটে ঘটেছে। হ্যামনটন পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানান, বিমান দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবা টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়।
আরও পড়ুন- 'সেদিন খুব বেশি দূরে নয়', কোন দিনের আশঙ্কা প্রকাশ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর?
আরও পড়ুন-২.৫০ লাখ পার রূপা, বছর শেষে সোনার দামেও 'আগুন'
আরও পড়ুন-রেলযাত্রীদের জন্য জরুরি খবর: ঘুরপথে চলবে কলকাতা-দ্বারভাঙা সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন
MID-AIR HELICOPTER COLLISION SPARKS EMERGENCY RESPONSE IN NEW JERSEY🚨
— Info Room (@InfoR00M) December 28, 2025
🇺🇸 Two helicopters reportedly collided midair and crashed near Hammonton, triggering a large emergency response. Witnesses described flames and thick smoke rising from the crash site.
Law enforcement and… pic.twitter.com/djgyuEWYFG
প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার দ্রুত গতিতে ঘুরছে এবং মাটিতে আছড়ে পড়ল। দুটি হেলিকপ্টারই এনস্ট্রম কোম্পানির; একটি F-28A মডেলের, অন্যটি F-280C মডেলের। দুর্ঘটনার সময় কেবল পাইলটরা ছিলেন এবং কোনও যাত্রী ছিলে না। আহত পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। দুই পাইলটের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি; পরিবারের সদস্যদের অবহিত করার পর তাদের নাম জানানো হবে।
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
Two helicopters suffered a collision mid-flight, causing their crash in Hammonton, New Jersey as one of the Helicopter can be seen Spinning Uncontrollably after the collision.
— FL360aero (@fl360aero) December 28, 2025
The National Transportation Safety Board has confirmed it is investigating Sunday’s in-flight collision… pic.twitter.com/aJnXti0nl2
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (NTSB) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে প্রযুক্তিগত ও যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, দুর্ঘটনার সময় আবহাওয়া খুব খারাপ ছিল না।
আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us