প্রেমিকের ফ্ল্যাটে উদ্ধার ভারতীয় তরুনীর ক্ষতবিক্ষত দেহ, মার্কিন মুলুকে তুমুল চাঞ্চল্য

আমেরিকায় ভারতীয় তরুণী খুন, প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাটে উদ্ধার দেহ। চাঞ্চল্যকর দাবি পুলিশের

আমেরিকায় ভারতীয় তরুণী খুন, প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাটে উদ্ধার দেহ। চাঞ্চল্যকর দাবি পুলিশের

author-image
IE Bangla Web Desk
New Update
Indian woman murder USA, Nikita Godishala murder, Maryland crime news, Ellicott City murder case, Indian student killed US, ex boyfriend accused, Arjun Sharma absconding, stabbed to death, US police investigation, Indian embassy response

প্রেমিকের ফ্ল্যাটে উদ্ধার ভারতীয় তরুনীর ক্ষতবিক্ষত দেহ

আমেরিকায় ভারতীয় তরুণী খুন, প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাটে উদ্ধার দেহ। চাঞ্চল্যকর দাবি পুলিশের।

Advertisment

আরও পড়ুন- দার্জিলিং মেলে এসি কামরায় ডাকাতি! বর্ধমান স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন 

নববর্ষের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া ২৭ বছরের ভারতীয় তরুণী নিকিতা গোদিশালার হত্যাকাণ্ডে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে। মেরিল্যান্ডের এলিকট সিটির বাসিন্দা নিকিতাকে তাঁর প্রাক্তন প্রেমিকের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দেহে একাধিকবার ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক দাবি, প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মাই নিকিতাকে খুন করেছে।

আরও পড়ুন- মৌসমকে নিয়ে কটাক্ষ করেই বিতর্কের মুখে জেলা দাপুটে কংগ্রেস নেতা, তুঙ্গে চর্চা  

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিকিতাকে শেষবার নববর্ষের ঠিক আগে দেখা গিয়েছিল। পরে তদন্তে পুলিশ জানতে পারে, নিকিতার দেহ উদ্ধার হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার অ্যাপার্টমেন্ট থেকে। নিকিতা পেশায় একজন ডেটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ছিলেন। পুলিশ কর্মকর্তাদের সন্দেহ, খুনের পরই অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়েছে। ইতিমধ্যেই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অর্জুন শর্মাই ২ জানুয়ারি থানায় গিয়ে নিকিতাকে নিখোঁজ বলে জানিয়েছিলেন। তিনি একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগও দায়ের করেন এবং পুলিশকে জানান, ৩১ ডিসেম্বর শেষবার তিনি নিকিতাকে মেরিল্যান্ডে নিজের অ্যাপার্টমেন্টে দেখেছিলেন।

এরপর ৩ জানুয়ারি পুলিশ অর্জুন শর্মার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে নিকিতার মৃতদেহ উদ্ধার করে। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা থেকে স্পষ্ট যে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

পুলিশের দাবি, খুনের পরই অর্জুন শর্মা ভারতে পালিয়ে যান। যেদিন তিনি নিখোঁজের অভিযোগ দায়ের করতে থানায় যান, সেদিনই আমেরিকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তদন্তকারীরা জানিয়েছেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যা প্রায় ৭টার দিকে নিকিতাকে খুন করা হয়েছে। তবে খুনের পিছনের কারণ এখনও স্পষ্ট নয় এবং তদন্ত চলছে। এদিকে, ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সবরকম সহায়তার চেষ্টা করছে।

আরও পড়ুন- প্রবল শীতের দাপটে কাঁপছে কলকাতা সহ গোটা বাংলা, ঠান্ডার দোসর বৃষ্টিও? রইল ওয়েদারের ব্রেকিং আপডেট

Murder USA Indian