/indian-express-bangla/media/media_files/2026/02/28/str-2026-02-28-15-51-07.jpg)
US-Israel Attack Iran: আমেরিকা ইরানে "মেজর কমব্যাট অপারেশন" বা বড় আকারের যুদ্ধকালীন অভিযান শুরু করেছে।
Israel Attacks Iran Today: বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি করে শনিবার ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা ও ইজরায়েল। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রথম হামলাটি চালানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর দপ্তরের খুব কাছে। রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, আমেরিকা ইরানে "মেজর কমব্যাট অপারেশন" বা বড় আকারের যুদ্ধকালীন অভিযান শুরু করেছে। ট্রাম্পের দাবি, ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে।
উল্লেখ্য, ৮৬ বছর বয়সী খামেনেই বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়। গত কয়েক দিন ধরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি।
আরও পড়ুন- আটকে গেল কি আপনার ভোট? প্রকাশিত SIR-এর ফাইনাল লিস্ট, বাড়ি বসেই নাম দেখার ম্যাজিক পদ্ধতি জানুন
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও এখনই তাঁদের বাঙ্কারে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়নি।
আরও পড়ুন-আটকে গেল কি আপনার ভোট? প্রকাশিত SIR-এর ফাইনাল লিস্ট, বাড়ি বসেই নাম দেখার ম্যাজিক পদ্ধতি জানুন
হামলা চলাকালীন ইজরায়েলি গোয়েন্দা সংস্থা 'মোসাদ' তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সরাসরি ইরানের সাধারণ মানুষের উদ্দেশ্যে ফারসি ভাষায় একটি বার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে, "ইরানি ভাই ও বোনেরা, আপনারা একা নন। আমরা ঐক্যবদ্ধভাবে ইরানকে তার গৌরবময় দিনে ফিরিয়ে নিয়ে যাব।" একইসঙ্গে তাঁরা ইরানিদের বর্তমান 'শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই'-এর ছবি ও ভিডিও পাঠাতে উৎসাহিত করেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালী'-তে নৌবাহিনীর গতিবিধির ওপর কড়া নজর রাখছেন বিশেষজ্ঞরা। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি-র বিবৃতির দিকে তাকিয়ে আছে কূটনৈতিক মহল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us