বিরাট জঙ্গি হামলার ভয়ঙ্কর ছক আমেরিকায়, দুরন্ত নজরদারিতে FBI-এর হাতে ISIS সদস্য

এফবিআই সূত্রে জানা গিয়েছে, স্টারডিভান্ট ২০২২ সাল থেকেই সংস্থার নজরে ছিলেন। সে সময় তিনি নাবালক ছিলেন। ২৯ ডিসেম্বর স্টারডিভান্টের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক হাতে লেখা নোট উদ্ধার করা হয়েছে।

এফবিআই সূত্রে জানা গিয়েছে, স্টারডিভান্ট ২০২২ সাল থেকেই সংস্থার নজরে ছিলেন। সে সময় তিনি নাবালক ছিলেন। ২৯ ডিসেম্বর স্টারডিভান্টের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক হাতে লেখা নোট উদ্ধার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
FBI terror plot foiled, US New Year attack plan, Christian Stardivant arrested, ISIS inspired attack USA, North Carolina terror plot, FBI investigation terrorism, New Year terror threat USA

বিরাট জঙ্গি হামলার ভয়ঙ্কর ছক আমেরিকায়

নববর্ষের দিনে আমেরিকায় বড়সড় জঙ্গি হামলার ছক কষা হয়েছিল বলে জানিয়েছে এফবিআই। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় আইএসআইএস-র সেই হামলা আগেভাগেই নস্যাৎ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৮ বছরের যুবক ক্রিশ্চিয়ান স্টারডিভান্টকে। ছুরি ও হাতুড়ি ব্যবহার করে জনবহুল এলাকায় হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মাসব্যাপী তদন্তের পর নববর্ষের আগের দিন তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ।

Advertisment

টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক, হার না মানা অদম্য লড়াইয়ের এ কাহিনী অনুপ্রেরণা জোগাবে

এফবিআই সূত্রে জানা গিয়েছে, স্টারডিভান্ট ২০২২ সাল থেকেই সংস্থার নজরে ছিলেন। সে সময় তিনি নাবালক ছিলেন। তদন্তকারীদের দাবি, বিদেশে এক আইএসআইএস সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং সেখান থেকেই হামলার নির্দেশ পেয়েছিলেন বলে মনে করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ কালো পোশাক পরে হাতুড়ি ও ছুরি দিয়ে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ক্যারোলিনায় নববর্ষের প্রাক্কালে একটি সম্ভাব্য জঙ্গি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি সরাসরি আইএসআইএস-র সমর্থক ছিলেন।  

ফেডারেল প্রসিকিউটরদের দাবি, প্রায় এক বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন স্টারডিভান্ট। মার্কিন অ্যাটর্নি রাস ফার্গুসন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “সে জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং নিরীহ মানুষদের হত্যা করার উদ্দেশ্য ছিল।” 

২৯ ডিসেম্বর স্টারডিভান্টের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক হাতে লেখা নোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে “নতুন বছরের আক্রমণ ২০২৬” শিরোনামের একটি চিরকুট বিশেষভাবে উদ্বেগ বাড়িয়েছে  এফবিআইয়ে। ওই নোটে জ্যাকেট বা ভেস্ট, মুখোশ, ছুরি ও অন্যান্য সরঞ্জামের তালিকা ছিল। পাশাপাশি অন্তত ২০ জনকে ছুরিকাঘাত করা এবং ঘটনাস্থলে পৌঁছনো পুলিশ কর্মকর্তাদের উপর আক্রমণের পরিকল্পনার কথাও লেখা ছিল বলে অভিযোগ।স্টারডিভান্ট প্রথম ২০২২ সালের জানুয়ারিতে এফবিআইয়ের নজরে আসেন।

তদন্তে আরও জানা গিয়েছে, নববর্ষের প্রাক্কালে একটি স্থানীয় মুদি দোকান এবং বার্গার কিং ফাস্ট ফুড রেস্তোরাঁয় হামলার ছক কষেছিলেন স্টারডিভান্ট, যেখানে তিনি কাজ করতেন। বাড়ি থেকে দুটি ছুরি, দুটি হাতুড়ি, গ্লাভস ও একটি টিশার্ট উদ্ধার হয়েছে। নোটগুলিতে অমুসলিম, এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্য, ইহুদি ও খ্রিস্টানদের লক্ষ্য করার কথাও উল্লেখ ছিল বলে দাবি করেছে এফবিআই। 

২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক?

USA ISIS FBI