মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান, বন্ধ আকাশসীমা, ২৪ ঘন্টার মধ্যেই বড় হামলা?

মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান। বৃহস্পতিবার সকালে কোনও নির্দিষ্ট কারণ না জানিয়েই হঠাৎ করে ইরান তাদের আকাশসীমা বন্ধের নির্দেশ জারি করেছে।

মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান। বৃহস্পতিবার সকালে কোনও নির্দিষ্ট কারণ না জানিয়েই হঠাৎ করে ইরান তাদের আকাশসীমা বন্ধের নির্দেশ জারি করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
US attack on Iran, Trump warning Iran, Iran protests violence, Middle East tension, possible US military strike, Iran unrest news, Trump Truth Social post, Iran government crackdown, global security alert

মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান

মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান। বৃহস্পতিবার সকালে কোনও নির্দিষ্ট কারণ না জানিয়েই হঠাৎ করে ইরান তাদের আকাশসীমা বন্ধের নির্দেশ জারি করেছে। দেশজুড়ে চলা বিক্ষোভ, বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন এবং তার জেরে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এই নির্দেশের ফলে ইরানের আকাশসীমা দু’ঘন্টারও বেশি সময় ধরে সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

Advertisment

এই পরিস্থিতির মধ্যেই কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সতর্কতামূলক নোটিশ জারি করেছে। দূতাবাস জানিয়েছে, তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে এবং আল উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে বলা হয়েছে। একই সঙ্গে কাতারে থাকা মার্কিন নাগরিকদেরও একই পরামর্শ জারি করা হয়েছে। সূত্র অনুযায়ী, কাতারের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটির কিছু কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যেই সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে বিরাট অভিযোগ, আই-প্যাক মামলায় আজ সুপ্রিম শুনানি

এদিকে, পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ব্রিটেন। নিরাপত্তাজনিত কারণে তেহরান থেকে ব্রিটিশ কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। ব্রিটেনের বিদেশ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এখন দূর থেকে কাজ করা হবে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেই ব্রিটিশ সরকার নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল।

অন্যদিকে, উত্তেজনার আবহে আলোচনার বার্তা দিয়েছে তেহরান। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তাঁর দেশ আলোচনার জন্য প্রস্তুত এবং গত ২০ বছর ধরেই কূটনৈতিক পথে সমস্যার সমাধানের চেষ্টা করছে। তিনি আমেরিকাকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধের তুলনায় কূটনীতি অনেক ভালো পথ।

ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ

আরাঘচি আরও দাবি করেন, চলমান হিংসার জন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিই দায়ী। তাঁর অভিযোগ, আমেরিকাকে সংঘাতে টেনে আনার জন্য ইজরায়েলের পক্ষ থেকেই এই পরিস্থিতি উসকে দেওয়া হচ্ছে।

এদিকে ইরানে চলমান হিংসা আবহে সামনে এল বড় খবর। আমেরিকার সংবাদমাধ্যম নেক্সটা টিভি অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মন্তব্যের মধ্যেই এই সম্ভাবনার কথা সামনে এসেছে।

২ আক্রান্ত, ১০০ আইসোলেশনে, নিপা রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে, কী করবেন আর কী নয়? জানুন এখনই, মাস্ক পরা কি বাধ্যতামূলক?

Donald Trump USA Israel-Iran conflict Iran